দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
PM Modi

মহালয়া নয়, সপ্তমীতে বঙ্গে আসছেন মোদি! অষ্টমীতে বেলুড় মঠে দেখবেন কুমারী পুজো

দেবীপক্ষের সূচনাতেই ইডেন গার্ডেন্সে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর।
Jaba Sen
03:59 PM Oct 03, 2026 IST
দেবীপক্ষের সূচনাতেই ইডেন গার্ডেন্সে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর।
নরেন্দ্র মোদির ফাইল ছবি।

মহালয়া নয়, পুজোর মধ্যেই বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেবীপক্ষের সূচনাতেই ইডেন গার্ডেন্সে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর। কিন্তু খবর, সেই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না তিনি। তার বদলে সপ্তমীর দিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। অষ্টমীতে বেলুড় মঠে যেতে পারেন তিনি। সেখানে কুমারী পুজো দেখবেন নরেন্দ্র মোদি। দিতে পারেন অঞ্জলিও। যদিও পিএমও-র তরফে এখনও এবিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। পুজোয় বঙ্গে তাঁর বিস্তারিত কর্মসূচি সম্পর্কেও জানা যায়নি। 

 ১০ অক্টোবর মহালয়া।  কথা ছিল, ইডেন গার্ডেন্সে মোদির মাধ্যমে চক্ষুদানের সঙ্গেই সূচনা হবে এবারের দুর্গাপুজোর। তার আগে থাকছে রোড শো। আলোকসজ্জায় সেজে ওঠা রেড রোড ধরে পুজোর শোভাযাত্রায় থাকবে ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলা। যা তুলে ধরবে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে। এছাড়াও ইডেনে এক হাজার মহিলার উলুধ্বনিতে মুখরিত হবে চারদিক। বেজে উঠবে ১০ হাজার ঢাক! মনে করা হচ্ছে এমন ঘটনা জায়গা করে নেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও। স্টেডিয়াম পরিক্রমার সময় শ্রেয়া ঘোষাল গাইবেন পুজোর গান। সেখানেই উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন সিএবি আধিকারিকদের সঙ্গে। সেখানেই নাকি রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মহালয়ায় আসবেন না প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল, চক্ষুদানের পাশাপাশি গাড়িতে চেপে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন মোদি। কিন্তু তিনি না আসায় সেই পরিকল্পনাও বদল করতে হবে। সূত্রের খবর, মোদি নয়, মহালয়ায় বঙ্গে আসতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরেন্দ্র মোদি আসতে পারেন সপ্তমীতে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026PM Narendra Modi
Advertisement
Tags :
Durga Puja 2026PM Narendra Modi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন