দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kolkata

ড্রাইভার-কন্ডাক্টর থেকে বাসমালিক, গণপরিবহণ সচল নারীদের বাসযাত্রায়

আগামী ২ অক্টোবর কলকাতা বাস-ও-পিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশেষ বাসযাত্রায় শহরের বাস পরিষেবার নেপথ্যের মহিলাদের সম্মান জানানো হবে।
Jaba Sen
03:50 PM Sep 29, 2026 IST
আগামী ২ অক্টোবর কলকাতা বাস-ও-পিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশেষ বাসযাত্রায় শহরের বাস পরিষেবার নেপথ্যের মহিলাদের সম্মান জানানো হবে।
গণপরিবহণ ব্যবস্থায় বাড়ছে মহিলাদের উপস্থিতি। ফাইল ছবি।

বাসের স্টিয়ারিংয়ে বসা থেকে কন্ডাক্টরের টিকিট কাটার দায়িত্ব সামলানো। কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় ক্রমেই বাড়ছে মহিলাদের উপস্থিতি। তাঁদের কেউ চালক, কেউ কন্ডাক্টর, কেউ বাসের মালিক, কেউ আবার দিনভর রুট সামলাচ্ছেন। তাঁদের অবদানকে সামনে রেখেই এ বার অনুষ্ঠিত হতে চলেছে 'বাসযাত্রা ৪.০'। আগামী ২ অক্টোবর কলকাতা বাস-ও-পিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশেষ বাসযাত্রায় শহরের বাস পরিষেবার নেপথ্যের মহিলাদের সম্মান জানানো হবে।

২০২৩ সালে শুরু হয়েছিল 'বাসযাত্রা'। বাংলার বাস পরিষেবার দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান সময়ে তার গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এ বার সেই আয়োজনেই বিশেষ গুরুত্ব পাচ্ছেন মহিলারা-যাঁরা চালক, কন্ডাক্টর, বাস মালিক, পরিবহণকর্মী ও আধিকারিক হিসাবে প্রতিদিন বাস পরিষেবা সচল রাখতে কাজ করছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ৫৭ নম্বর রুটের কোনা-এসপ্ল্যানেড বাস। বাসটির মালিক শ্রীমতী ডলি রানা। শুধু মালিকই নন, তিনি নিজেই ওই বাসের কন্ডাক্টর হিসাবেও কাজ করেন। তাঁর গল্পের মাধ্যমে বাস পরিষেবায় মহিলাদের অংশগ্রহণের ছবি তুলে ধরা হবে। সরাসরি ডায়মন্ডহারবার-কলকাতা, নিমতা-হাওড়া মিনিবাস এবং ৩৪ সি নোয়াপাড়া-এসপ্ল্যানেড-এর মতো রুটেও মহিলা চালকদের দেখা যায়। তাঁরাও থাকবেন উৎসবে। দেওয়া হবে সংবর্ধনা। তাঁদের পাশাপাশি শহরের বিভিন্ন রুটে মহিলা কন্ডাক্টরদের ভূমিকাও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের মহিলা কন্ডাক্টরদের সংবর্ধনা দেওয়া হবে।

এ বারের বাসযাত্রায় থাকবে চার ধরনের বাস। থাকবে-ডাব্লুবিটিসি-র এসি সিএনজি বাস। প্রথমবার অংশ নেবে মিনিবাসও। ২৯ নম্বর রুটের টিকিয়াপাড়া-সল্টলেক মিনিবাস-প্রথম বার 'বাসযাত্রা'-য় অংশ নিচ্ছে এই মিনিবাস। ৫৭ নম্বর কোনা-এসপ্ল্যানেড রুট-বাস মালিক তথা কন্ডাক্টর ডলি রানার গল্পকে সামনে রেখে। ৫২ নম্বর রামরাজাতলা-এসপ্ল্যানেড রুট ফের অংশ নিচ্ছে বাসযাত্রায়। ২০২৩ সালে এই রুটের ১০০ বছর পূর্তি উদযাপন করা হয়েছিল। ২ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে শুরু হবে বাসযাত্রা। দুপুরে বাসগুলো পৌঁছবে রবীন্দ্র সদনে। এরপর বিকেল ৩টা ৪০ মিনিটের পর শুরু হবে ফেরার যাত্রা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kolkata
Advertisement
Tags :
Kolkata

নিয়মিত খবরে থাকতে ফলো করুন