শহরে ব্রাজিলের খেলা দেখতে এসে বিপত্তি! পাঁচতারা হোটেলে 'শ্লীলতাহানি'র শিকার নাগাল্যান্ডের ২ যুবতী
Subhankar Patra
ভারত-ব্রাজিল ম্যাচের পর ব্রাজিল দলের সঙ্গে উচ্ছ্বাসে মেতেছিলেন নাগাল্যান্ডের ২ যুবতী। শহরের নামী পাঁচতারা হোটেলের (Kolkata Hotel Incident) লবিতেই 'উৎসব' চলছিল। সেখানেই দুই যুবতীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
১২টা ৩০মিনিট থেকে ১টার মধ্যে, ওই নামি পাঁচতারা হোটেলের লবিতে ব্রাজিল ফুটবল দলের সদস্যদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। অভিযোগ সেই সময়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নাগাল্যান্ড থেকে আসা ওই যুবতী ও তাঁর সঙ্গীকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নামে পুলিশ।
প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান নাগাল্যান্ডের তরুণী। তারপরই তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। তারপর অভিযুক্তকে হোটেলের রুম থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। তিনি ও তাঁর বান্ধবী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল ম্যাচ দেখতে এসেছিলেন। ম্যাচ শেষের পর রাত ১২টা ৩০মিনিট থেকে ১টার মধ্যে, ওই নামি পাঁচতারা হোটেলের লবিতে ব্রাজিল ফুটবল দলের সদস্যদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। অভিযোগ সেই সময়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নাগাল্যান্ড থেকে আসা ওই যুবতী ও তাঁর সঙ্গীকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নামে পুলিশ।
খতিয়ে দেখা হয় হোটেলের সিসিটিভি ফুটেজ। সেখানে এক প্রৌঢ়ের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। তাঁর সম্পর্কে খোঁজ খবর শুরু করে পুলিশ। জানা যায়, অভিযুক্ত ব্যক্তি হোটেলেই উঠেছেন। তারপর হোটেলের রুম থেকেই পলাশ রায়কে (৫৬) গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা।