দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
CM Suvendu Adhikari

'এটা নস্যি, রাজস্ব চুরি করে বিদেশে', ডায়মন্ড হারবারে কোটি টাকা উদ্ধারে মমতা-অভিষেককে নিশানা শুভেন্দুর

সঠিক সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি তাঁর।
Sayani Sen
09:46 PM Nov 04, 2026 IST
সঠিক সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি তাঁর।
প্রতিদিন গ্রাফিক্স

ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধারে জোর চাপানউতোর। কোথা থেকে এল বিপুল টাকা, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যের রাজস্বের টাকা এভাবেই কোষাগারে না গিয়ে চলে যেত তৃণমূলের দলীয় কার্যালয়ে। সে সমস্ত তথ্য ইতিমধ্যেই জোগাড় করেছে পুলিশ। সঠিক সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি তাঁর।

টাকা উদ্ধারের প্রসঙ্গে শুভেন্দু বলেন, "এই টাকা এদের কাছে কিছু নয়। নস্যি। এদের অনেক টাকা বহু কোম্পানি, রিয়েল এস্টেটে খাটছে। বেনামে জমি কিনেছে, সেই তথ্য জোগাড় করেছে। আমার মনে হয় এই টাকা ভুলে রেখে গিয়েছে। মিসফায়ার হয়ে গিয়েছে।"

খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী এদিন জানান, চলতি বছরের গত ১ এপ্রিল থেকে ৩১ এপ্রিল, ২০২৫ রাজ্যে রাজস্ব আদায় হয়েছিল ৩৩ হাজার ৭৮৮ কোটি টাকা। ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজস্বের পরিমাণ ৩৭ হাজার ২৮১ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, "রাজ্যে নতুন কোনও পাথর, বালিখাদান নিলাম হয়নি। তা সত্ত্বেও বাড়তি রাজস্ব আদায় হয়েছে। ৬ মাসের যদি এই ফিগার হয়, ১২ মাসের যখন দেব তখন ৭-৮ হাজার কোটি টাকা বেশি হয়েছে। হিসাব অনুযায়ী গত বছরেও প্রায় ৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব উঠেছে। তবে এই টাকা গেল কোথায়? এই টাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের যিনি কালেকশনের দায়িত্বে ছিলেন তাঁর, তাঁর বাহিনীর কাছে গিয়েছে। রাজস্ব চুরির টাকা বিদেশে সাইফুন হয়েছে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বুধবারই অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবারের তৃণমূল পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, "এই টাকা এদের কাছে কিছু নয়। নস্যি। এদের অনেক টাকা বহু কোম্পানি, রিয়েল এস্টেটে খাটছে। বেনামে জমি কিনেছে, সেই তথ্য জোগাড় করেছে। আমার মনে হয় এই টাকা ভুলে রেখে গিয়েছে। মিসফায়ার হয়ে গিয়েছে। আমফানের ত্রাণ, সেবাশ্রয় দুর্নীতি, তোলাবাজি, চাকরি পাইয়ে দেওয়ার নামে মামলা, সরকারি জমি বেদখল, অবৈধ ঘাট সংক্রান্ত মামলার সঙ্গে এই টিম যুক্ত।" ফলতার জাহাঙ্গিরের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই জমি দখলমুক্ত করে গরিবদের ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই জানান মুখ্যমন্ত্রী। যথাসময়ে সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
CM Suvendu Adhikari
Advertisement
Tags :
CM Suvendu Adhikari

নিয়মিত খবরে থাকতে ফলো করুন