shono
Advertisement

Breaking News

WB transport corporation

সরকারি বাসে মহিলাদের ক্ষেত্রে অনীহা বরদাস্ত নয়, ব্যবহার নিয়েও সতর্কতা, কনডাক্টরদের নির্দেশিকা পরিবহন দপ্তরের

এবার মহিলা যাত্রীদের পরিষেবার ক্ষেত্রে কী কী মেনে চলতে হবে, সরকারি বাসের কনডাক্টরদের জন্য নির্দেশিকাও জারি করল পরিবহন দপ্তর।
Published By: Arpita MondalPosted: 12:04 PM May 24, 2026Updated: 12:04 PM May 24, 2026

সরকারের ঘোষিত নির্দেশিকা অনুযায়ী ১ জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা পাবেন মহিলারা। নিখরচায় সরকারি বাসযাত্রার ক্ষেত্রে সুবিধাভোগীদের ছবি ও নাম সহ ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করবে রাজ্য সরকারই। এবার মহিলা যাত্রীদের পরিষেবার ক্ষেত্রে কী কী মেনে চলতে হবে, সরকারি বাসের কনডাক্টরদের জন্য নির্দেশিকাও জারি করল পরিবহন দপ্তর।

Advertisement

পরিবহন দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি সমস্ত বাসে (এসি ও নন এসি) মহিলাদের বিনা ভাড়ায় মহিলা যাত্রীদের ভ্রমণের সুযোগ দিতে হবে। পরিবহন দপ্তর থেকে ইস্যু করা 'জিরো ভ্যালু টিকিট' দেখে পরিষেবা। স্মার্ট কার্ড পাওয়া পর্যন্ত সরকারি যে কোনও আইডি দেখে বিনামূল্যের ইটিএম প্রদত্ত টিকিট দিতে হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, প্রতি রুটে ভাড়ার তালিকা অনুযায়ী নির্ধারিত স্টপেজে মহিলা যাত্রীদের ওঠা নামার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। যেহেতু ১ জুন থেকে রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি পরিষেবা, তাই মহিলা যাত্রীদের বাসে তোলার ক্ষেত্রে অনীহা দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। মহিলা যাত্রী দেখলে কোনওভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। সে সম্পর্কে আগাম সতর্ক করতেই কনডাক্টরদের নির্দেশিকা দেওয়া হয়েছে।

ডিউটিরত কোনও চালক বা কনডাক্টর মহিলা যাত্রীদের বিনামূল্যে পরিষেবা স্কিম নিয়ে কোনও রাজনৈতিক দলভিত্তিক মন্তব্য করতে পারবেন না।পরিবহন দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাই বিনামূল্যে সরকারি বাসে ফ্রি পরিষেবা পাবেন। রাজ্যের পরিবহন নিগমের অন্তর্ভুক্ত সমস্ত সরকারি বাস যেমন-WBTC, NBSTC, SBSTC বাসগুলিতে এই সুবিধা মিলবে। শুধু শহরের মধ্যেই নয়, দূরপাল্লার সরাকির বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement