পুরনো চাল ভাতে বাড়ে! সংগঠন ধরে রাখতে অমিতাভতেই আস্থা, রাজ্য বিজেপির পদে বহাল
Sucheta Sengupta
বিরোধী থাকাকালীন ধারাবাহিকভাবে সামলেছেন সংগঠন। আর এখন বিজেপি রাজ্য সরকারে। সংগঠনের এই সাফল্যের অন্যতম কারিগর হিসেবে সেই পুরনো সংগঠকের উপর আস্থা রাখল রাজ্যের শাসকদল। বিভিন্ন রাজ্যে সাংগঠনিক রদবদল করে বৃহস্পতিবার তালিকা প্রকাশ করেছে। তাতে পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক (সংগঠন) পদটি ধরে রেখেছেন অমিতাভ চক্রবর্তী। রাজ্যের বর্তমান মন্ত্রী দিলীপ ঘোষ যখন রাজ্য বিজেপি (West Bengal BJP) সভাপতি ছিলেন, তখন থেকে অমিতাভ সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। আবারও কয়েকবছরের জন্য তিনি এই পদেই বহাল রইলেন।
বৃহস্পতিবার সর্বভারতীয় বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক রদবদল নিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সংগঠন পদে রয়ে গেলেন অমিতাভ চক্রবর্তী। ২০১৫ সালে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে থাকাকালীন ওই পদ সামলেছেন অমিতাভ। এরপর ২০২১ সালে সুকান্ত মজুমদার সভাপতি পদে আসেন। সেসময় পূর্ণসময়ের জন্য অমিতাভবাবু সাধারণ সম্পাদক (সংগঠন) হন। তাঁর দক্ষতাতেই সেই থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে।
বৃহস্পতিবার সর্বভারতীয় বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক রদবদল নিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সংগঠন পদে রয়ে গেলেন অমিতাভ চক্রবর্তী। ২০১৫ সালে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে থাকাকালীন ওই পদ সামলেছেন অমিতাভ। এরপর ২০২১ সালে সুকান্ত মজুমদার সভাপতি পদে আসেন। সেসময় পূর্ণসময়ের জন্য অমিতাভবাবু সাধারণ সম্পাদক (সংগঠন) হন। তাঁর দক্ষতাতেই সেই থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। এরপর অমিতাভ চক্রবর্তীর উপর ভরসা না রেখে আর উপায় ছিল না। এখন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনিও সংগঠনের ক্ষেত্রে পাশে পাবেন অমিতাভ চক্রবর্তীকে।
আরও পড়ুন:
অন্যদিকে, বর্তমানে রাজ্য বিজেপির সহ সাধারণ সম্পাদক সংগঠন পদে ছিলেন সতীশ ধন্দ। তাঁকে সেই দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে খবর। বিজেপি সর্বভারতীয় স্তর থেকে প্রত্যেক রাজ্যে একজন করে সংগঠন দেখার জন্য থাকেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগে সেই পদে ছিলেন শিবপ্রকাশ। এখন তাঁর জায়গায় দায়িত্ব পেলেন সৌদান সিং। তবে এতদিন ধরে অমিতাভ চক্রবর্তী নিজের দক্ষতার পুরস্কার পেলেন।