দেশবিরোধী কাজের অভিযোগে গ্রেপ্তার, ইউটিউবার নামতেই ডিমবৃষ্টি! উত্তপ্ত ব্যাঙ্কশাল কোর্ট
Tiyasha Sarkar
দেশবিরোধী কাজের অভিযোগে ধৃত ইউটিউবারে গাড়ি থেকে নামাতেই উত্তপ্ত ব্যাঙ্কশাল কোর্ট। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে। প্রতিবাদ করায় আক্রান্ত হন আইনজীবীরাও। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে গেলে রণক্ষেত্রের আকার নেয় আদালত চত্বর। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।
সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে ভুয়ো খবর ছড়ানো, আন্তঃরাষ্ট্রীয় ষড়যন্ত্র ও গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার দীপক ব্যাপারীকে গ্রেপ্তার করে এনআইএ। সোমবার ২৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দীপককে নিয়ে আসা হয় ব্যাঙ্কশাল আদালতে।
এই মুহূর্তে অনেকেই আছেন যারা সোশাল মিডিয়ায় রাজনৈতিক তথ্য তুলে ধরেন। স্বাধীন সাংবাদিক হিসেবেই পরিচিত এরা। তাঁদের মধ্যেই একজন দীপক ব্যাপারী (Deepak Byapari)। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে ভুয়ো খবর ছড়ানো, আন্তঃরাষ্ট্রীয় ষড়যন্ত্র ও গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে এনআইএ। সোমবার ২৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দীপককে নিয়ে আসা হয় ব্যাঙ্কশাল আদালতে।
আরও পড়ুন:
দীপককে প্রিজন ভ্যান থেকে নামাতেই একদল তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে বলে অভিযোগ। ঘটনার তীব্র বিরোধিতা করেন কয়েকজন আইনজীবী। তাতেই বচসার শুরু। এরপর ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে কোর্ট চত্বর। বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন দুই আইনজীবী আক্রান্ত হন। এদিকে একদল লোক সিটি সেশনস কোর্টের চিফ পাবলিক প্রসিকিউটর অরুণকুমার ভগতের দপ্তরে ঢুকে পড়েন বলে অভিযোগ। সেখানে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তাঁর দপ্তরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
এসবের মাঝে আইনজীবী ও বিক্ষুদ্ধরা পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়ে। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে কোর্ট চত্বর। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম দশা হয় পুলিশের। ঘটনার নেপথ্যে কারা ছিলেন এবং ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।