দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Heidi Klum Halloween costume

হেঁটে আসছে নেলপালিশ পরা আঙুল! ভয়ংকর রক্তাক্ত সাজে হ্যালোউইন মাতানো লাস্যময়ী কে?

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হেইদির এই অদ্ভূতদর্শন সাজের ভিডিও।
Anwesha Adhikary
06:35 PM Nov 01, 2026 IST
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হেইদির এই অদ্ভূতদর্শন সাজের ভিডিও।
  • হ্যালোউইনের সঙ্গে তাঁর নাম যেন সমার্থক। প্রত্যেক বছর অক্টোবর মাসের শেষ দিনে হ্যালোউইন উদযাপন করে গোটা বিশ্ব। আর প্রত্যেকবছরই চর্চার শিরোনামে উঠে আসেন তিনি-হেইদি ক্লুম। এমন সাজগোজ করেন এই জার্মান মডেল, যা দেখে ভয়ে গা শিরশির করে উঠতে বাধ্য। অথবা ঘেন্নায় গা ঘিনঘিনও করে উঠতে পারে। এবারের হ্যালোউইনেও তার অন্যথা হয়নি। হেইদির পোশাক দেখে চোখ কপালে উঠেছে আমজনতার।

  • হ্যালোউইন কুইন বলেই হেইদিকে চেনে গোটা বিশ্ব। ২০০০ সাল থেকে তিনি হ্যালোউইন পার্টি আয়োজন করেন নিউ ইয়র্কে। সেখানে একটাই নিয়ম, হ্যালোউইনের মেজাজে সাজতে না পারলে পার্টিতে প্রবেশাধিকার মিলবে না। হেইদি নিজেও অক্ষরে অক্ষরে সেই নিয়ম মেনে চলেন। কখনও সাজেন পোকা, কখনও সাপের মতো মেডুসা-একের পর এক নজরকাড়া সাজ সেজেছেন গত ২৫ বছরে।

  • চলতি বছরও তার ব্যতিক্রম নয়। তবে অতীতের থেকেও অনেক বেশি ভয়ংকর ছিল হেইদির এবছরের সাজ। এমন সাজে তিনি এলেন ক্যামেরার সামনে, যা দেখে গা ঘিনঘিন করতে বাধ্য। হেইদির পোশাকটা দেখতে ছিল একেবারে বাঁহাতের মতো। বাকি দেহ থেকে তালুটা নৃশংসভাবে কেটে ফেললে যেমন দেখতে হয়, ঠিক সেই রক্তাক্ত সাজে সেজেছিলেন হেইদি। অতিকায় ওই আঙুলে নেলপালিশ-আংটি সবই ছিল।

  • সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হেইদির এই অদ্ভূতদর্শন সাজের ভিডিও। নেটিজেনদের একাংশ যেমন ঘেন্নায় নাক সিঁটকেছেন, অন্যরা অবশ্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন হেইদিকে। আঙুলের মতো দেখতে পোশাক বানানো যায়, এই ভাবনাতেই মোহিত অনেকে। আবার কেউ বা কুর্নিশ জানাচ্ছেন এমন কঠিন ডিজাইনের পোশাক নির্ভুলভাবে তৈরি করার প্রচেষ্টাকে। সবমিলিয়ে নেটিজেনরা হেইদির হ্যালোউইন লুকে একেবারে মোহিত।

  • জন্ম থেকেই সাজগোজ দেখে বড় হয়েছেন হেইদি। তাঁর বাবা এবং মা ছিলেন কেশসজ্জা শিল্পী এবং প্রসাধন ব্যবসায়ী। জার্মানির এক ছোট্ট শহরে হেইদির জন্ম এবং বেড়ে ওঠা। তারপর ধীরে ধীরে মডেলিং দুনিয়ায় পদার্পণ। একটি প্রতিযোগিতায় জিতে গ্ল্যামার দুনিয়ায় হইচই ফেলে দেন। বিখ্যাত ভোগ ম্যাগাজিনের একাধিক দেশের কভারের জন্য মডেলিং করেছেন হেইদি। একটা সময়ের পর জন্মভূমি ছেড়ে চলে আসেন আমেরিকায়।

  • প্রথম জার্মান মডেল হিসাবে হেইদি হয়ে ওঠেন বিখ্যাত অন্তর্বাস প্রস্তুতকারী সংস্থা ভিক্টোরিয়াস সিক্রেটের মুখ। তাদের ফ্যাশন শোয়ের মূল আকর্ষণ ফ্যান্টাসি ব্রা পরেও র‍্যাম্পে হেঁটেছেন। মডেলিংয়ের পাশাপাশি হেইদির ঝোঁক রয়েছে ছবি আঁকার দিকেও। বেশ কয়েকটি আর্ট ম্যাগাজিনে তাঁর ছবি প্রকাশিত হয়েছে। এছাড়াও ভাস্কর্য তৈরি, গান গাওয়ার দিকেও হেইদির আগ্রহ রয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Halloween
Advertisement
Tags :
Halloween

নিয়মিত খবরে থাকতে ফলো করুন