দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Nita Ambani

ডানা ওড়ে মাঝেমধ্যেই, চিনা শিল্পীর ১০ বছরের পরিশ্রমে তৈরি নীতা আম্বানির ড্রাগনফ্লাই ব্রোচের দাম কত?

গয়নাটির মাধ্যমে বিশেষ বার্তাও দিয়েছেন নীতা আম্বানি।
Sayani Sen
07:50 PM Nov 04, 2026 IST
গয়নাটির মাধ্যমে বিশেষ বার্তাও দিয়েছেন নীতা আম্বানি।
নীতা আম্বানির ড্রাগনফ্লাই ব্রোচ। ছবি: সোশাল মিডিয়া

নীতা আম্বানির সাজপোশাকের দিকে নজর থাকে প্রায় সকলেরই। কারণ, তাঁর সাজগোজ বেশিরভাগ ফ্যাশনিয়েস্তার নজর কাড়ে। তবে এবার তিনি কামাল করলেন ব্রোচ দিয়ে। তাঁর ব্রোচের ড্রাগনফ্লাই আবার শরীরের সঙ্গে তাল মিলিয়ে ডানা মেলার চেষ্টাও করে। বিশেষ বৈশিষ্ট্যযুক্ত ব্যতিক্রমী এই ব্রোচই আপাতত চর্চায়। মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের নতুন পাঠাগার 'দ্য লাইব্রেরি'র উদ্বোধনে এই ব্রোচটি পরে তাক লাগিয়েছেন তিনি। বেইজ রঙের লিনেন স্যুটের উপরে লাগানো ড্রাগনফ্লাইয়ের দাম শুনলে চমকে যাচ্ছেন প্রায় সকলেই।

এই ড্রাগনফ্লাই ব্রোচটির অনুপ্রেরণা সোয়ারিং স্পিরিট। চিনা শিল্পী ওয়ালেস চ্যান প্রায় ১০ বছরের চেষ্টায় এটি তৈরি করেছেন। গাঢ় সবুজ রঙের এই ব্রোচটি তৈরিতে স্বাভাবিকভাবেই দামি রত্ন ব্যবহার করা হয়েছে। ব্রোচের সবুজ রঙের ড্রাগনফ্লাইটি তৈরিতে ১৭.৬৭ ক্যারেটের সাভোরাইট গারনেট ব্যবহার করেছেন শিল্পী। সঙ্গে রয়েছে ডিমান্টয়েড গারনেট, রুবি, গোলাপি স্যাফায়ার, হলুদ-সহ নানা রঙের হিরে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নীতা আম্বানির ড্রাগনফ্লাই ব্রোচ। ছবি: সোশাল মিডিয়া

গয়নাটির মাধ্যমে বিশেষ বার্তাও দিয়েছেন নীতা আম্বানি। এই ব্রোচটিতে থাকা ফড়িংটি আসলে স্বাধীনতা, স্বপ্ন, পরিবর্তন এবং অসীম সম্ভাবনার প্রতীক। শিল্পী চ্যান এই ব্রোচটির ব্যাখ্যাও করেছেন। তাঁর দাবি, টাইটেনিয়াম হল নমনীয়। তাই যে-ই শরীরে পরবেন, তাঁর নড়াচড়ার সঙ্গে খাপ খাইয়ে ডানা নাড়াবে এটি। ওয়ালেস চ্যান শুধু ফড়িং নয়। প্রজাপতি, মাছ নিয়েও কাজ করেছেন অতীতে। সুন্দর এই ব্রোচটির দাম আন্তর্জাতিক বাজারে ১৫ থেকে ১৮ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় ১২-১৫ কোটি টাকা। দাম শুনেই চোখ যেন কপালে ওঠার জোগাড়। তা সত্ত্বেও আপাতত এই ব্রোচ নিয়েই মজে নেটপাড়া।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Nita Ambani
Advertisement
Tags :
Nita Ambani

নিয়মিত খবরে থাকতে ফলো করুন