জাহ্নবী কাপুরের মতো 'সান কিসড গ্লো' পেতে চান? কোন উপায়ে মিলবে এমন ঝলমলে রূপ?
এই লুক পেতে কী করবেন?
Buddhadeb Halder
06:50 PM Oct 26, 2026 IST
-
-
ত্বকের সঠিক প্রস্তুতি মেকআপের প্রথম এবং প্রধান শর্ত। ত্বক আর্দ্র রাখতে সবার আগে ভালো মানের ময়েশ্চারাইজার বেছে নিন। ক্রিম বসে গেলে প্রাইমার লাগিয়ে একটি মসৃণ বেস তৈরি করুন।
-
মুখের মাঝখানে সামান্য ফাউন্ডেশন লাগিয়ে বাইরের দিকে ভালোভাবে ছড়িয়ে দিন। দরকারমতো কনসিলার ব্যবহার করে চোখের তলা ও মুখের দাগছপ ঢেকে নিন। এতে সাজ একদম স্বাভাবিক লাগবে।
-
সান-কিসড লুক পেতে ব্রোঞ্জারের জুড়ি মেলা ভার। কপাল, নাকের পাশ ও গালে ব্রোঞ্জার বুলিয়ে নিন। এতে মুখ সুন্দর একটা শেপে আসবে।
-
গালের চওড়া অংশে নরম পিচ রঙের ব্লাশঅন লাগান। উপরের দিকে তা ভালোভাবে ব্লেন্ড করে নিন। এতে চেহারায় একটা সতেজ ভাব ও দারুণ উজ্জ্বলতা তৈরি হবে।
-
চোখের পাতায় নরম গোলাপি বা বাদামি শেড ব্যবহার করুন। আইলাইনারের বদলে হালকা স্মাজ করে নিন। মাসকারা দিয়ে চোখের পাতা ঘন করুন।
-
ঠোঁট সাজাতে ব্রাউন নিউড লিপলাইনার বেছে নিন। এবার পছন্দের ক্যারামেল লিপস্টিক ঠোঁটে ভালো করে লাগিয়ে নিন। সবশেষে গ্লস বুলিয়ে মুখের জেল্লা বাড়ান।
-
নাকের পাশ ও কপালে সামান্য পাউডার বুলিয়ে নিন। সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপ সেট করে নিন। এবার চুল খুলে দিন। আয়নার সামনে দাঁড়ালে চমকে উঠবেন নিজেই।
Advertisement
Advertisement