দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Glowing Skin

ঝটপট জেল্লা আনতে গিয়ে ত্বকের ক্ষতি নয়! ফেশিয়াল ও লেজার করানোর সঠিক সময় জানুন

কত দিন আগে ট্রিটমেন্ট করানো উচিত, তা অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে নিন।
Utsa Tarafdar
02:29 PM Oct 24, 2026 IST
কত দিন আগে ট্রিটমেন্ট করানো উচিত, তা অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে নিন।
ত্বক ভেদে একই স্কিন ট্রিটমেন্ট ভিন্ন প্রভাব ফেলতে পারে।

উৎসব, বিয়ে কিংবা বিশেষ কোনও অনুষ্ঠানের আগে ত্বককে ঝলমলে ও সতেজ দেখাতে (Glowing Skin) অনেকেই নানা ধরনের স্কিন ট্রিটমেন্ট করানোর পরিকল্পনা করেন। কিন্তু হিসেবের ভুলে বিপদ বাধে প্রায়শই। ফেশিয়াল, কেমিক্যাল পিল কিংবা লেজার ট্রিটমেন্ট করিয়ে আসার পর ত্বকের তা গ্রহণ করতে কিছুটা সময় লেগে যায়। ফলে অনুষ্ঠানের এক-দুইদিন আগে এমন কোনও ট্রিটমেন্ট করালে অনেক সময়েই দেখা যায় যে, আসল অনুষ্ঠানের দিন ত্বক জেল্লাদার হওয়ার বদলে দাগছোপে ভরে উঠেছে।

তাহলে কি ফেশিয়াল এড়িয়ে যেতে হবে? ঠিক কতদিন সময় হাতে রেখে এমন ট্রিটমেন্ট করানো উচিত, জানেন কি?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ফেশিয়ালের ক্ষেত্রে

ডার্‌মাটোলজিস্টদের মতে, নতুন কোনও ফেশিয়াল করাতে চাইলে অনুষ্ঠানের অন্তত ৩-৭ দিন আগে তা করানো ভালো। তবে যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁদের আরও সতর্ক থাকা প্রয়োজন। নতুন কোনও প্রোডাক্ট বা ট্রিটমেন্টের কারণে ত্বকে লালচে ভাব, জ্বালাভাব কিংবা ব্রণ দেখা দিতে পারে। তাই বিশেষ অনুষ্ঠানের আগে নতুন করে যাচাই করতে না যাওয়াই ভালো। হাতে সময় থাকলে, আগেই খতিয়ে দেখা যেতে পারে যে তাতে কোনও ক্ষতি হচ্ছে কি না।

কেমিক্যাল পিলের ক্ষেত্রে

ত্বকের দাগছোপ, নিষ্প্রভ ভাব, ব্রণের দাগ প্রভৃতি কমাতে কেমিক্যাল পিল ব্যবহার করা হয়। তবে এই ট্রিটমেন্টের পর ত্বকে শুষ্কতা, লালচে ভাব, খোসা ওঠা কিংবা সাময়িক সংবেদনশীলতা দেখা দিতে পারে। হালকা কেমিক্যাল পিল করালে অনুষ্ঠানের অন্তত ১-২ সপ্তাহ আগে তা করানো ভালো। তবে মডারেট কেমিক্যাল পিলের ক্ষেত্রে ত্বক পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় লাগতে পারে।

কোন ধরনের কেমিক্যাল পিল আপনার ত্বকের জন্য উপযুক্ত, তা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ঠিক করা জরুরি। দ্রুত ফল পাওয়ার আশায় বেশি শক্তিশালী পিল বেছে নেওয়া ঠিক নয়।

লেজার ট্রিটমেন্টের ক্ষেত্রে

ত্বকের পিগমেন্টেশন, ব্রণের দাগ, অসম টেক্সচার কিংবা অবাঞ্ছিত লোমের সমস্যা কমাতে নির্দিষ্ট ধরনের লেজার ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। তবে সব লেজার পদ্ধতির ক্ষেত্রে ত্বক স্বাভাবিক হতে সমান সময় লাগে না। কিছু নন-অ্যাবলেটিভ লেজার ট্রিটমেন্টের পর ত্বকের যত্ন নেওয়া তুলনামূলক সহজ। অন্য দিকে, বেশি গভীরভাবে কাজ করা লেজার পদ্ধতির পর লালচে ভাব, ফোলাভাব, ত্বকে খোসা ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে। কিছু পিগমেন্টেশন ট্রিটমেন্টের পর দাগ সাময়িক ভাবে আরও গাঢ়ও দেখাতে পারে।

তাই বিয়ে বা উৎসবের একেবারে আগে লেজার ট্রিটমেন্ট করানোর পরিকল্পনা করবেন না। কয়েক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নেওয়াই ভালো। কত দিন আগে ট্রিটমেন্ট করানো উচিত, তা অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে নিন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Beauty TipsSkinCare
Advertisement
Tags :
Beauty TipsSkinCare

নিয়মিত খবরে থাকতে ফলো করুন