দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Modak Recipes

গণপতির একান্ত প্রিয় সুস্বাদু মোদক, ৩ পদ্ধতিতে বাড়িতেই বানান, পাবেন ভগবানের অপার কৃপা

Ganesh Chaturthi 2026: অসামান্য মোদকের স্বাদে গৃহস্থের গণেশ চতুর্থী হয়ে উঠুক উৎসবমুখর।
Utsa Tarafdar
04:55 PM Sep 11, 2026 IST
Ganesh Chaturthi 2026: অসামান্য মোদকের স্বাদে গৃহস্থের গণেশ চতুর্থী হয়ে উঠুক উৎসবমুখর।
মনে করা হয়, মোদক না পেলে তুষ্ট হন না গণপতি।

গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) উৎসব যেন মোদক ছাড়া অসম্পূর্ণ। মনে করা হয়, মোদক না পেলে তুষ্ট হন না গণপতি। নারকেল-গুড়ের চিরাচরিত মোদক থেকে শুরু করে চকোলেট কিংবা ড্রাই ফ্রুটসের আধুনিক সংস্করণ—এই উৎসবে বাড়িতেই তৈরি করতে পারেন। রইল তিনটি সহজ রেসিপি (Modak Recipes)।

ড্রাই ফ্রুটস ও খেজুরের মোদক

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

উপকরণ:

প্রণালী:
প্রথমে খেজুর ও ডুমুর ভালো করে কুচিয়ে নিন, অথবা মিক্সারে দিয়ে পিষে নিন। বাদামগুলি শুকনো খোলায় হালকা ভেজে নিন। তারপর হামানদিস্তায় ভেঙে রাখুন। খুব মিহি করবেন না।

এবার কড়াইয়ে ঘি গরম করে খেজুর ও ডুমুরের মিশ্রণটি দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ভাঙা বাদাম ও এলাচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন।

মোদকের ছাঁচে সামান্য ঘি মাখিয়ে এই মিশ্রণটি ভরে ভালোভাবে চেপে দিন। ছাঁচ খুলে বের করলেই তৈরি ড্রাই ফ্রুটস ও খেজুরের মোদক।

নারকেল-গুড়ের ভাপা মোদক

উপকরণ:

প্রণালী:
পাত্রে জল, ঘি ও এক চিমটি নুন ফুটতে দিন। এবার ধীরে ধীরে চালের গুঁড়ো দিয়ে দ্রুত হাতে নাড়তে থাকুন। ডেলা না পাকিয়ে যায় যেন, লক্ষ রাখতে হবে সেদিকে। কিছুক্ষণ ঢেকে ফোটানোর পর নামিয়ে নিন। একেবারে ঠান্ডা হয়ে যেতে দেবেন না, অল্প গরম থাকতেই চটকে মেখে নরম মণ্ড তৈরি করুন।

পুর তৈরির জন্য কড়াইয়ে গুড় গলিয়ে তাতে কোরানো নারকেল, পোস্ত ও এলাচ গুঁড়ো দিন। মিশ্রণটি সামান্য আঠালো হয়ে এলে আঁচ বন্ধ করে দিন।

চালের মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে হাতের মধ্যে কাপের আকার দিন। তার মধ্যে নারকেল-গুড়ের পুর ভরে প্রান্তগুলি ভাঁজ করে মোদকের আকার দিন। এবার প্রায় ১০ মিনিট ভাপে সেদ্ধ করুন। মোদকের ছাঁচও ব্যবহার করতে পারেন এই কাজে।

চকোলেট মোদক

উপকরণ:

প্রণালী:
চকোলেট গলিয়ে নিন। তার মধ্যে গুঁড়ো করা বিস্কুট, ভাজা বাদাম ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন।

মোদকের ছাঁচে সামান্য ঘি মাখিয়ে চকোলেটের মিশ্রণটি ভরে ভালোভাবে চেপে দিন। ছাঁচ থেকে বের করে মোদকগুলি প্রায় এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন, যাতে ভালোভাবে সেট হয়ে যায়।

অসামান্য মোদকের স্বাদে গৃহস্থের গণেশ চতুর্থী হয়ে উঠুক উৎসবমুখর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Ganesh ChaturthiRecipes
Advertisement
Tags :
Ganesh ChaturthiRecipes

নিয়মিত খবরে থাকতে ফলো করুন