দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Rahul Gandhi

রসনা, রাজনীতি ও রাহুল! প্রতিবাদের ফাঁকেই দিল্লির রেস্তরাঁয় আহারে মন কং নেতার

জনতার ভিড় বেড়েছে রাহুল দুই রেস্তরাঁয় আসার পরে।
Biswadip Dey
06:31 PM Oct 10, 2026 IST
জনতার ভিড় বেড়েছে রাহুল দুই রেস্তরাঁয় আসার পরে।
ফাইল ছবি।

রাজনীতিবিদ মানেই প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল। তাঁদের যা 'ইমেজ' এর সঙ্গে অনেক কিছুই যায় না। জনমানসে একেবারে ভিন্ন ভাবমূর্তি রাজনীতিকদের। এহেন অবস্থায় রাহুলকে 'খান চাচা' রোল খেতে দেখা গিয়েছিল কয়েকদিন আগে। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। রাহুল এমনিতেই ভোজনরসিক। তাঁর ও ইন্ডিয়া জোটের অন্যান্য সাংসদদের নানা ভোজন পর্ব ভাইরাল হয়েছে। বিক্ষোভের ফাঁকেই এহেন সব মুহূর্ত নিয়েও নানা আলোচনা।

দিল্লির বিখ্যাত দুই রেস্তরাঁ ‘সাগর রত্ন’ ও ‘মোয়েটস’। এর মধ্যে সাগর রত্ন রাহুলের বহুদিনের প্রিয় এক রেস্তরাঁ। পাশাপাশি কনট প্লেসের মোয়েটসের শাখাটি একেবূারেই নতুন। এখানেই নিরামিষ খাবারের পার্টি দিয়েছিলেন রাহুল। ১০০ জন রাজনীতিবিদ এখানে এসেছিলেন তাঁর সঙ্গে। জনতার ভিড় বেড়েছে রাহুল দুই রেস্তরাঁয় আসার পর থেকেই।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

গত বুধবার দুপুরের খাবার খাওয়া হয়েছিল জনপথের ‘সাগর রত্ন’-তে। পরের দিন বৃহস্পতিবার সাংসদরা গিয়েছিলেন কনট প্লেসের ‘মোয়েটস’-এ। কংগ্রেসের সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতেও এর ঝলক দেখা গিয়েছিল! যেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও মল্লিকার্জুন খাড়গে আরও কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে ‘মোয়েটস’-এর সদ্য-উদ্বোধন হওয়া রেস্তরাঁয় ঢুকছেন, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই সঙ্গেই নেটপাড়ায় প্রবল কৌতূহল, ‘সাগর রত্ন’-তে কী খেয়েছিলেন রাহুল? সেখানকার কর্মীরাই জানাচ্ছেন, পনির বাটার মশলা ও রুটি খেয়েছিলেন লোকসভায় বিরোধী দলনেতা। কিন্তু সেই সঙ্গেই ওই কর্মী জানিয়েছেন, ''উনি তো একেবারেই অল্প খান। অর্ধেক রুটি খেয়েছিলেন তিনি।'' আবার তাঁর বোন প্রিয়াঙ্কা নাকি স্রেফ আইসক্রিম দিয়েই খাওয়া সেরেছিলেন।

একই সঙ্গে আলোচনা রয়েছে 'মোয়েটস' নিয়েও। মোগলাই খাবার ও চাইনিজ এখানে দারুণ পাওয়া যায়। কনট প্লেসের নতুন রেস্তরাঁয় গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ফোন আসে, একশো জনকে নিয়ে এখানে দুপুরে খেতে আসবেন রাহুল। সেই সময় চারপাশে ছিল পুলিশ প্রহরা। কিন্তু সেসব তো শুকনো খবর মাত্র। খাবারের পাতে কী ছিল? জানা যাচ্ছে বাদাম শরবত, ডাল মাখানি, দহি ভাল্লা, পাঁউরুটি ও আইসক্রিমের প্যাকেজ ছিল সকলের জন্য। 'আরশোলা', জ্ঞানেশ কুমার, রাহুল গান্ধী, ইন্ডিয়া জোট এই ধরনের শব্দ ছড়িয়ে পড়লেও আলোচনায় উঠে এসেছিল এই সব পদও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Rahul Gandhi
Advertisement
Tags :
Rahul Gandhi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন