দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Tasty Homemade Sandwiches

ব্যস্ত সকালের সুস্বাদু সমাধান! অল্প উপকরণেই তৈরি করুন জিভে জল আনা ৫ স্যান্ডউইচ

কেউ যদি মেদ ঝরানোর চেষ্টায় থাকেন, অথবা রান্না করে খাওয়ার মতো সময় একেবারেই নেই হাতে, সেক্ষেত্রে বানাতেই পারেন সহজ স্যান্ডউইচ।
Utsa Tarafdar
06:54 PM Sep 19, 2026 IST
কেউ যদি মেদ ঝরানোর চেষ্টায় থাকেন, অথবা রান্না করে খাওয়ার মতো সময় একেবারেই নেই হাতে, সেক্ষেত্রে বানাতেই পারেন সহজ স্যান্ডউইচ।
  • সকালের চটজলদি খাবার মানেই স্যান্ডউইচ। পুষ্টিও হল, তেলমশলার প্রয়োজন পড়ল না। অফিস বা স্কুল-কলেজের টিফিন হিসেবেও চলতে পারে এই হালকা খাবার। কেউ যদি মেদ ঝরানোর চেষ্টায় থাকেন, অথবা রান্না করে খাওয়ার মতো সময় একেবারেই নেই হাতে, সেক্ষেত্রেও কাজে লাগানো যায় স্যান্ডউইচই। রইল ৫ উপাদেয় স্যান্ডউইচের রেসিপি, স্বাদ বদলাতে খাওয়াই যায় পালটে পালটে।

  • সবচাইতে সহজ ভেজ গ্রিলড স্যান্ডউইচ। পাউরুটির উপর মাখন লাগিয়ে তার মধ্যে টমেটো, শসা, সেদ্ধ আলু এবং পছন্দের চাটনি দিন। আর একটি পাউরুটি দিয়ে ঢেকে, স্যান্ডউইচ মেকারে রেখে মুচমুচে হওয়া পর্যন্ত গ্রিল করুন। সঙ্গে পরিবেশন করতে পারেন টমেটো কেচাপ বা গ্রিন চাটনি। বানানোর সময় ভিতরে মেয়োনিজও দেওয়া যেতে পারে। সামান্য গোলমরিচ ও চাট মশলা ছড়িয়ে নিলেই দারুণ!

  • খাবারে প্রোটিন বাড়াতে চাইলে বানাতে পারেন এগ মায়ো স্যান্ডউইচ। সেদ্ধ ডিম গ্রেট করে, তার সঙ্গে মেয়োনিজ, সামান্য নুন ও গোলমরিচ মিশিয়ে তৈরি করুন ভিতরের পুর। এবার এই মিশ্রণ টোস্ট করা পাউরুটির উপর ভালো করে ছড়িয়ে দিন ও আর একটি পাউরুটি দিয়ে ঢেকে হালকা গ্রিল করে নিন। পরিবেশনের সময় পাশে টমেটো কেচাপ রাখতে পারেন।

  • ডিম খেতে না চাইলে বানাতে পারেন পনির টিক্কা স্যান্ডউইচ। পনিরের টুকরোগুলি দই ও হলুদ-লঙ্কা-নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর সেই মশলাদার পনির পাউরুটির দুই স্লাইসের মধ্যে দিয়ে স্যান্ডউইচ মেকারে গ্রিল করুন। চাইলে পনিরের সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম বা সামান্য চিজও যোগ করতে পারেন। গরম অবস্থায় পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করলে স্বাদ যেন কয়েকগুণ বেড়ে যায়।

  • ক্যাফের মতো চিজ কর্ন স্যান্ডউইচ বানানোও এমন কিছু কঠিন কাজ নয়। ভুট্টার দানা সেদ্ধ করে নিন প্রথমেই। তার সঙ্গে গ্রেট করা চিজ ওবং সামান্য অরিগ্যানো মিশিয়ে তৈরি করুন ভিতরের পুর। মিশ্রণটি পাউরুটির দুই স্লাইসের মধ্যে দিয়ে স্যান্ডউইচ মেকারে গ্রিল করুন। চিজ গলে গিয়ে ভুট্টার সঙ্গে মিশে যাবে। ঝাল বাড়াতে ছড়িয়ে দিন চিলি ফ্লেকস।

  • দেশীয় স্বাদের চাটনি স্যান্ডউইচও বানাতে পারেন মুখের স্বাদ বদলাতে। এর জন্য পাউরুটির উপর প্রথমে ভালো করে ঝাল গ্রিন চাটনি মাখিয়ে নিন। তার উপর টমেটো এবং পিঁয়াজের পাতলা টুকরো সাজিয়ে দিন। এবার আর একটি পাউরুটি দিয়ে ঢেকে স্যান্ডউইচটি হালকা টোস্ট করে নিন। অল্প কয়েকটি উপকরণেই তৈরি হবে অসামান্য মুখরোচক খাবার। এর জন্য ‘সাইড’ হিসেবে অন্য চাটনির দরকারও পড়বে না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bengali FoodHealthy foodssandwich
Advertisement
Tags :
Bengali FoodHealthy foodssandwich

নিয়মিত খবরে থাকতে ফলো করুন