দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Why Does Your Food Taste Bland?

নতুন রাঁধুনি? কিছুতেই সুস্বাদু হচ্ছে না রান্না! এই ৪ ভুল করছেন না তো?

আসলে দেখতে সহজ হলেও রান্নায় যথেষ্ট অধ্যাবসায় লাগে। সেটুকু ধৈর্য ধরতে পারলে তবেই পাকা রাঁধুনি হয়ে ওঠা যায়।
Utsa Tarafdar
07:57 PM Aug 18, 2026 IST
আসলে দেখতে সহজ হলেও রান্নায় যথেষ্ট অধ্যাবসায় লাগে। সেটুকু ধৈর্য ধরতে পারলে তবেই পাকা রাঁধুনি হয়ে ওঠা যায়।
রেসিপি মেনেও স্বাদ খোলতাই হচ্ছে না খাবারে?

ধরা যাক, আপনি সবে সবে রান্না শিখছেন। রান্না করতে ভালোবাসেন খুবই, কিন্তু বহু চেষ্টাতেও মনের মতো স্বাদ আসছে না খাবারে। অথচ রেসিপি মানতে একেবারেই ভুল করেননি, উপকরণও ব্যবহার করেছেন প্রতিটাই। তাহলে কোথায় ভুল হয়ে যাচ্ছে?

নতুন রাঁধুনিরা সাধারণত ৪ ধরনের ভুল করে থাকেন রান্নায়। কেমন ধরনের ভুল? জেনে নেওয়া যাক।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

পিঁয়াজ শুরুতেই পুড়ে গেলে, পরে যতই মশলা দেওয়া যাক না কেন, তার স্বাদ স্বাভাবিক হয় না।

মশলা মেশানোর ধাপগুলি মানছেন তো?
হয়তো রেসিপিবুকে লেখা রয়েছে, প্রথমে নুন ও হলুদ দিতে হবে রান্নায়। খানিক অপেক্ষা করে তারপর পরের দুটি মশলা। কিন্তু আপনি ভাবলেন, সব কটি তো মশলাই। একসঙ্গে দিলে এমন কীই বা ভুল হবে? কিন্তু জানেন কি, রান্নার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মশলা দিলে তবেই তার স্বাদ খোলতাই হতে পারে।

মশলা কষতে সময় না দিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন
ভারতীয় রান্নায় খাবারের গোড়ার মশলা বা বেস ঠিকমতো তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিঁয়াজ যদি ঠিকমতো ভাজা না হয়, অথবা অতিরিক্ত পুড়ে তিতকুটে হয়ে যায়, তাহলে তারপরে যত উপকরণই দেওয়া হোক না কেন, সঠিক স্বাদ আসবে না। আদা-রসুন কিংবা টোম্যাটোর পেস্ট দেওয়ার ক্ষেত্রেও যদি কাঁচাভাব রয়ে যায়, তবে রান্নার সামগ্রিক গন্ধে প্রভাব ফেলে তা। মশলা ঠিকমতো না কষলে, খাবারটি পানসে হয়ে থাকে।

একসঙ্গে বেশি উপকরণ দিয়ে ফেলছেন কি?
অনেক রান্নায় একাধিক সবজি অথবা সবজি-মাংস-মাছের রকমফের দিতে হয়। রেসিপিবুক হয়তো জানাচ্ছে, মশলা কষে নিয়ে আগে আলু দিতে হবে, কিছুক্ষণ পর অন্য সবজি। কিন্তু সেই সময়টুকু অপেক্ষা না করে প্রায় একসঙ্গে একাধিক উপকরণ দিয়ে দিচ্ছেন রান্নায়।সেক্ষেত্রে কোনওটিই সেদ্ধ হতে চাইবে না ঠিকমতো।

একগাদা উপকরণ একসঙ্গে দিয়ে দিলে, খাবারের স্বাদ পানসে হয়ে যেতে পারে।

স্বাদ বাড়াতে হবে বলেই একগাদা মশলা দিয়ে দিলে চলবে না
রেসিপিবুকে নেই, তবু বেশি মশলা দিলে কি আর মন্দ হবে? এই ভেবে যদি একগাদা মশলা একসঙ্গে যোগ করে দেন রান্নায়, তাহলেই মারাত্মক বিপত্তি! রান্নাটি যে শুধু স্বাদু হবে না, তাই নয়। হয়তো এমন বদখত কোনও স্বাদ বেরোবে তা থেকে, যা গলাধঃকরণ করাই অসম্ভব। প্রত্যেক মশলার স্বাদ আলাদা, ভিন্ন সবজি বা আমিষের ক্ষেত্রে মশলাও হতে হয় ভিন্ন।

এই অতিসাধারণ কয়েকটা টিপস মনে রাখতে পারলে, রান্নার স্বাদ ফিরবে ঠিকই। আসলে দেখতে সহজ হলেও রান্নায় যথেষ্ট অধ্যাবসায় লাগে। সেটুকু ধৈর্য ধরতে পারলে তবেই পাকা রাঁধুনি হয়ে ওঠা যায়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bengali FoodCooking
Advertisement
Tags :
Bengali FoodCooking

নিয়মিত খবরে থাকতে ফলো করুন