সকালে চড়চড়িয়ে বাড়ছে সুগার? ঘুম ভাঙার পরে এই ৫ ভুলেই যত গোলমাল
সকালে কিছু না খেয়েও কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে? হ্যাঁ, পারে। ঘুম থেকে ওঠার পর চিনি দেওয়া চা খাওয়া, শরীরচর্চা না করা, রাতে ঘুম না হওয়া বা মানসিক চাপ, এমন নানা কারণে বাড়তে পারে রক্তে শর্করা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সকালে কোন ৫টি অভ্যাস এড়িয়ে চলবেন?
Pritimoy Roy Burman
08:20 PM Oct 25, 2026 IST
-
-
সকালে একেবারেই নড়াচড়া না করা। ঘুম থেকে উঠে দীর্ঘক্ষণ বসে থাকা বা কোনওরকম শারীরিক পরিশ্রম না করাও রক্তে শর্করা নিয়ন্ত্রণে বাধা দিতে পারে। পেশি শরীরের গ্লুকোজ ব্যবহার করে শক্তি উৎপাদন করে। তাই সকালে হালকা হাঁটাচলা করলে গ্লুকোজ ব্যবহারে সাহায্য হয়। অন্যদিকে, সকালে কর্টিসলের মাত্রা স্বাভাবিকভাবেই বাড়ে, যা রক্তে শর্করা বাড়াতে পারে। তাই ঘুম থেকে উঠে হাঁটুন, শরীরচর্চা করুন।
-
প্রাতরাশে ভুল খাবার বেছে নেওয়া। সকালের খাবারে ময়দার তৈরি খাবার, মিষ্টি বা অতিরিক্ত পরিশোধিত কার্বোহাইড্রেট থাকলে রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে। প্রোটিনের অভাব থাকলে পেটও বেশিক্ষণ ভরে থাকে না। ফলে কিছুক্ষণের মধ্যেই খিদে পেতে পারে, মিষ্টি খাওয়ার ইচ্ছাও বাড়তে পারে। ডিম, পনিরের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার দিয়ে সুষম প্রাতরাশ করলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য মিলতে পারে।
-
রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া। রাতে কম ঘুম হলে বা বারবার ঘুম ভেঙে গেলে পরের দিন সকালে ইনসুলিনের কার্যকারিতা কমতে পারে। ফলে রক্তে শর্করা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পর্যাপ্ত ঘুম না হলে শরীরের হরমোনের ভারসাম্যেও প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে আগের দিন যে খাবার খেয়ে শর্করা নিয়ন্ত্রণে ছিল, পরদিন একই খাবার খাওয়ার পরও রক্তে শর্করার মাত্রা তুলনামূলক বেশি হতে পারে।
-
ঘুম থেকে উঠেই মানসিক চাপ। সকালে ঘুম থেকে উঠেই কাজের চিন্তা, ফোনের নোটিফিকেশন বা তাড়াহুড়ো মানসিক চাপ বাড়াতে পারে। এর ফলে শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো হরমোন নিঃসৃত হয়, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। এমনকী, কোনও খাবার না খেলেও এই প্রভাব দেখা যেতে পারে। তাই দিনের শুরুটা শান্তভাবে করুন। অকারণে দুশ্চিন্তা না করে নিজের জন্য কিছুটা সময় রাখুন।
-
সকালে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে জীবনযাপনের ছোট ছোট পরিবর্তন গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠে হালকা হাঁটুন, সুষম ও প্রোটিনসমৃদ্ধ প্রাতরাশ খান, পর্যাপ্ত ঘুমের দিকে নজর দিন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। নিয়মিত ফাস্টিং সুগার বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। ওষুধ বা ইনসুলিন নিজে থেকে বন্ধ করবেন না। মনে রাখবেন, সকালে শর্করা বাড়ার কারণ শুধু খাবার নয়।
Advertisement
Advertisement