দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Diabetes

হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির সম্মেলনে বিশ্বমানের চিকিৎসা চর্চা কলকাতায়

১২ ও ১৩ সেপ্টেম্বর সল্টলেকের হায়াত রিজেন্সি হোটেলে এই আয়োজন করা হয়। ‘স্টেয়িং ওয়েল ইন ডায়াবেটিস’ শীর্ষক এই আলোচনার সাক্ষী থাকে শহর কলকাতা। সারা দেশের বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা সেখানে যোগ দেন।
Buddhadeb Halder
02:58 PM Sep 13, 2026 IST
১২ ও ১৩ সেপ্টেম্বর সল্টলেকের হায়াত রিজেন্সি হোটেলে এই আয়োজন করা হয়। ‘স্টেয়িং ওয়েল ইন ডায়াবেটিস’ শীর্ষক এই আলোচনার সাক্ষী থাকে শহর কলকাতা। সারা দেশের বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা সেখানে যোগ দেন।
সঠিক জীবনযাত্রায় রোগ জয়ের বার্তা বিশেষজ্ঞদের।

কলকাতায় আয়োজিত এক জাতীয় সম্মেলন ডায়াবেটিস চিকিৎসায় নতুন আশার আলো দেখাল। হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির ১১তম জাতীয় সম্মেলনে প্রধান লক্ষ্য ছিল রোগীকে সুস্থ রাখা। ১২ ও ১৩ সেপ্টেম্বর সল্টলেকের হায়াত রিজেন্সি হোটেলে এই আয়োজন করা হয়। ‘স্টেয়িং ওয়েল ইন ডায়াবেটিস’ শীর্ষক এই আলোচনার সাক্ষী থাকে শহর কলকাতা। সারা দেশের বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা সেখানে যোগ দেন।

চিকিৎসকদের বক্তব্য, রক্তে শর্করা কমানোই এখন শেষ কথা নয়। ডায়াবেটিস নিয়ে মানসম্মত জীবন কাটানোই আসল উদ্দেশ্য। সেই কারণে আধুনিক চিকিৎসাপদ্ধতি ও ইনসুলিনের সঠিক প্রয়োগ নিয়ে বিস্তর কথা হয়। সঙ্গে নজর দেওয়া হয় সুষম খাবার ও নিয়মিত ব্যায়ামের উপর। সঠিক জীবনযাত্রা মেনে চললে এই রোগকে অনায়াসে কাবু রাখা সম্ভব। জটিলতা এড়িয়ে রোগী দীর্ঘ দিন ভালো থাকতে পারেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

২০১৮ সালে হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটি পথ চলা শুরু করে। চিকিৎসকদের অভিজ্ঞতা আদানপ্রদানের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করাই তাদের মূল কাজ। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি নিয়মিত জাতীয় বৈজ্ঞানিক সভার আয়োজন করে আসছে।

সংগঠনের সোশ্যাল অ্যাফেয়ার্স সম্পাদক জয়তী ভট্টাচার্য জানান, চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞরা নিজেদের মতামত তুলে ধরেছেন। এই মেলবন্ধন চিকিৎসকদের কাজের পরিধি আরও বাড়াবে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নেপালের দুর্যোগপীড়ীত মানুষের জন্য হাত বাড়ানো হয়। সেখানে ত্রাণ পাঠানোর উদ্দেশ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন ড. গুরুপ্রসাদ ভট্টাচার্য, ড. সঞ্জয় কে শা, ড. বি পি পান্ডে এবং ড. মৃদুল বেরা। তাঁদের যৌথ বার্তা, ডায়াবেটিস জয় করা কঠিন কিছু নয়। সঠিক সময়ে পরামর্শ ও সতর্কতাই এই লড়াইয়ের মূল হাতিয়ার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
DiabetesHealth TipsKolkata
Advertisement
Tags :
DiabetesHealth TipsKolkata

নিয়মিত খবরে থাকতে ফলো করুন