শোয়ার ভুলই প্রাণ কাড়ছে বহু নবজাতকের! আপনার সন্তান সুরক্ষিত তো?
Sayani Sen
শোয়ার ভুলই নাকি প্রাণ কাড়ছে বহু নবজাতকের! ইউনাইটেড স্টেটস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। তাই নবজাতকদের বাবা-মাকে আরও সতর্ক (Parenting Tips) হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
নবজাতকদের মৃত্যু মূলত তিন ধরনের। প্রতি বছর ১ হাজার ৩৫১ জন ঘুমন্ত শিশুর মৃত্যু হয়। ১ হাজার ৯৯ জন শিশুর মৃত্যুর কারণ অজানা। বিছানায় শ্বাসরোধ হয়ে মৃত্য়ু হয় কমপক্ষে ৯৪৭ জন শিশুর। ইউনাইটেড স্টেটস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শোওয়ার ভুলে মৃত্যু বেড়েছে প্রায় ৭৩ শতাংশ। তার মধ্যে ৭৮ শতাংশ অতি নরম বিছানা, ৭৫ শতাংশ শিশু দোলনায়, ৫৯ শতাংশ শিশু অন্য কারও সঙ্গে ঘুমোয় কিংবা পাশে থাকে পোষ্য এবং ৪৬ শতাংশ শিশু কারও পিঠে কিংবা বুকে ঘুমোয়।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, শোয়ার ভুলে মৃত্যু সামান্য সতর্কতাতেই এড়ানো সম্ভব। আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকসের মতে, যাঁরা বাচ্চার দেখভাল করেন কিংবা বাবা-মায়ের কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। একনজরে দেখে নিন কী কী সতর্কতা অবলম্বন প্রয়োজন:
- কমপক্ষে ৬ মাস বয়স না হওয়া পর্যন্ত খুদেকে ঘুমনোর সময় বাবা-মা কাছছাড়া করবেন না। তাকে দু'জনের মাঝে রেখে ঘুমনোর চেষ্টা করুন।
- শিশুকে সবসময় মসৃণ জায়গায় ঘুমোতে দিন। অল্প সময়ের জন্য ঘুমোলেও অবহেলা করবেন না।
- বহু খুদে উপুড় হয়ে ঘুমোয়। সেক্ষেত্রে খেয়াল রাখুন তাদের পেটে বেশি চাপ পড়ছে কিনা।
- দোলনায় ঘুমোয় বহু খুদে। অবশ্যই দেখে নিন দোলনা নিরাপদ কিনা।
- সাধারণত খুদের বিছানা বালিশ, চাদর খেলনার ভিড় থাকে। ঘুমনোর সময় খেয়াল রাখুন বিছানা যেন ফাঁকা থাকে। নইলে তা মুখে পড়ে শ্বাসরোধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
আপনার বাড়িতেও কী নবজাতক রয়েছে? তবে অবশ্যই উপরোক্ত নিয়মগুলি মেনে চলুন। নইলে বড় কোনও বিপদ হতে পারে।