দিনের পর দিন যৌনতায় 'না', কী শারীরিক সমস্যা হতে পারে?
ঠিক কোন কোন কারণে যৌনতায় অনিচ্ছায় দেখা দিতে পারে?
Sayani Sen
06:43 PM Oct 04, 2026 IST
-
-
প্রথমেই জেনে নেওয়া যাক, ঠিক কোন কোন কারণে যৌনতায় অনিচ্ছায় দেখা দিতে পারে। অতিরিক্ত পর্নগ্রাফি দেখার ফলে যৌন ইচ্ছা কমে যেতে পারে। আবার যাঁরা বিশ্রাম নেওয়ার একেবারেই সময় পান না তাঁরা শরীরি খেলায় সেভাবে সাড়া দিতে পারেন না। পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত মদ্যপান এবং ধূমপানের ফলেও যৌনতার ইচ্ছা কমতে পারে।
-
যৌনতার ফলে আমাদের শরীরে হ্যাপি হরমোন বা ডোপেমিন, সেরোটোনিন, অক্সিটোসিন এবং এন্ডরফিনস নিঃসরণ হয়। দীর্ঘদিন শারীরিক ঘনিষ্ঠতা না থাকলে শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোন নিঃসরণ বেড়ে যায়। তার ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। খিটখিটে মেজাজ, মানসিক অবসাদ হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।
-
দিনের পর দিন সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক না থাকলে মহিলাদের নানা সমস্যা দেখা দেয়। বিশেষত ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ কমে যায়। তার ফলে যোনিপথ শুষ্ক হয়ে যায়। পরবর্তীকালে মিলনের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
-
শারীরিক ঘনিষ্ঠতা কেবল শারীরিক নয়। মানসিক ঘনিষ্ঠতাও বাড়ায়। আচমকা যৌনতায় ভাটার টান পড়লে মনের মানুষের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হতে পারে। যার ফলে দু'জনের মধ্যে মানসিক টানাপোড়েন তৈরি হয়। একাকিত্ব, হতাশা, উদ্বেগ তৈরি হতে পারে।
-
সঙ্গীর সঙ্গে শরীরী সম্পর্ক তৈরি হলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। ঘুমের মানও উন্নত হয়। আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। আর অবশ্যই দু'জনের মধ্যে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতাও বাড়ে। তাই সঙ্গীর সঙ্গে বেঁধে বেঁধে থাকুন। তাতে সম্পর্কের উন্নতি হবে। দু'জনে স্বেচ্ছায় যৌনতা এড়িয়ে চললে সমস্যা নেই। তবে কোনও সমস্যা হলে অবশ্যই সময়মতো চিকিৎসকের পরামর্শ নিয়ে কুণ্ঠাবোধ করবেন না।
Advertisement
Advertisement