দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Ruby General Hospital

কলকাতায় স্তন ক্যানসার সচেতনতায় বিশেষ র‍্যালি রুবি হাসপাতালের

শনিবার সকালে হাসপাতালের প্রাঙ্গণ থেকে এই যাত্রা শুরু হয়। এতে অংশ নেন সাড়ে তিনশোরও বেশি মানুষ।
Buddhadeb Halder
09:16 PM Oct 31, 2026 IST
শনিবার সকালে হাসপাতালের প্রাঙ্গণ থেকে এই যাত্রা শুরু হয়। এতে অংশ নেন সাড়ে তিনশোরও বেশি মানুষ।
নিজস্ব ছবি

কলকাতায় স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করল রুবি জেনারেল হাসপাতাল। শনিবার সকালে হাসপাতালের প্রাঙ্গণ থেকে এই যাত্রা শুরু হয়। এতে অংশ নেন সাড়ে তিনশোরও বেশি মানুষ। এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল স্তন ক্যানসার রোধে নিয়মিত পরীক্ষা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া।

এদিনের এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ক্যানসার জয়ী ১৫ জন লড়াকু মানুষ ও তাঁদের পরিবার। পাশাপাশি, হাসপাতালের চিকিৎসক, নার্সিং পড়ুয়া এবং বিশিষ্ট চিকিৎসকরাও এই পদযাত্রায় পা মেলান। সমাজে সচেতনতার আলো ছড়াতে উপস্থিত ছিলেন শহরের একাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা। উল্লেখযোগ্য মুখগুলির মধ্যে ছিলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, চন্দন সেন, অরিজিৎ দত্ত, নন্দিনী চট্টোপাধ্যায়, ভিকি নন্দী, শ্রী ভট্টাচার্য, অর্জুন ঘোষ, শুভ্রজিৎ দত্ত, অরিন্দম গঙ্গোপাধ্যায়, সৈকত মিত্র, সৌমিত্র তলাপাত্র, সত্ৰাজিৎ সেন, অভিমন্যু মুখোপাধ্যায়, অঞ্জন প্রসাদ মজুমদার, অধ্যাপক অমিতা দত্ত এবং অনিলাভ চট্টোপাধ্যায়। এছাড়া এই মহতী উদ্যোগে সামিল হন বিশিষ্ট ক্রীড়াকর্তা ও তারকারা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বিশেষজ্ঞদের মতে, ভারতে মহিলাদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এখানে প্রতি চার মিনিটে একজন নতুন রোগী চিহ্নিত হন এবং প্রতি আট মিনিটে প্রাণ হারান একজন। শহুরে জীবনযাত্রার পরিবর্তন এই ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। অনেক ক্ষেত্রেই মহিলারা রোগ শনাক্ত করেন একেবারে শেষ পর্যায়ে। অথচ সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে জীবন বাঁচানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

হাসপাতালের চিকিৎসকদের মতে, স্তনে ব্যথাহীন ফুসকুড়ি, চামড়ায় পরিবর্তন, স্তনবৃন্ত থেকে ক্ষরণ কিংবা আকারের কোনও অস্বাভাবিক পরিবর্তন দেখলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিয়মিত স্ব-পরীক্ষা ও ম্যামোগ্রাফির মাধ্যমে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব। জিনগত কারণ বা স্থূলতা ছাড়াও অনেক সময় কোনও সুনির্দিষ্ট কারণ ছাড়াই এই রোগ বাসা বাঁধতে পারে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে রুবি ক্যানসার সেন্টার এবং রুবি ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন নিয়মিত এমন সচেতনতামূলক কাজ চালিয়ে আসছে। চিকিৎসক, জয়ী মানুষ ও সমাজের বিশিষ্টজনদের হাত ধরে শহরজুড়ে এই বার্তা ছড়িয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
breast cancerHealthy Lifestyle Tips
Advertisement
Tags :
breast cancerHealthy Lifestyle Tips

নিয়মিত খবরে থাকতে ফলো করুন