দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Homeopathy

হোমিওপ্যাথিতে জব্দ ভাইরাল টনসিলাইটিস, গেমচেঞ্জার গবেষণা!

হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগে তিনদিনেই প্রায় ৯০ শতাংশ নিরাময় হয়েছে এই রোগ। তেমনই দাবি করলেন কলকাতার ডি এন দে হোমিওপ্যাথি কলেজের একদল গবেষক।
Jaba Sen
01:59 PM Oct 26, 2026 IST
হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগে তিনদিনেই প্রায় ৯০ শতাংশ নিরাময় হয়েছে এই রোগ। তেমনই দাবি করলেন কলকাতার ডি এন দে হোমিওপ্যাথি কলেজের একদল গবেষক।
প্রতীকী ছবি।

ভাইরাল টনসিলাইটিসে আকছার কাবু হয় শিশুরা। মডার্ন মেডিসিনে সুনির্দিষ্ট কোনও ওষুধ না থাকলেও অনেকেই অ্যান্টিবায়োটিকে এই ভাইরাস ঘটিত রোগের চিকিৎসা করেন বলে অভিযোগ। তাতে হিতে বিপরীত হয়। কোর্স শেষ না করায় অনেক সময় অ্যান্টিবায়োটিক রেসিসটেন্স তৈরি হয় শিশুর। এবার হোমিওপ্যাথিতে সুনির্দিষ্ট ওষুধের সন্ধান মিলল। যা প্রয়োগে তিনদিনেই প্রায় ৯০ শতাংশ নিরাময় হয়েছে। অন্তত তেমনই দাবি করলেন কলকাতার ডি এন দে হোমিওপ্যাথি কলেজের একদল গবেষক।

তাঁদের দাবি, শিশুদের তীব্র ভাইরাল টনসিলাইটিসে বা গলা ব্যথার চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসা অত্যন্ত কার্যকর ও দ্রুত ফলদায়ক হতে পারে। সম্প্রতি 'ডি. এন. দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের' গবেষক ডা. সৌরভ দে-এর নেতৃত্বে পরিচালিত একটি আন্তর্জাতিক মানের গবেষণায় এই দাবি করা হয়েছে। 'র‍্যান্ডমাইজড, ডাবল-রাইন্ডেড, প্লেসবো-কন্ট্রোলড ট্রায়াল' অনুসরণ করে এই গবেষণাটি সম্পন্ন হয়। গবেষণার ল্যাবরেটরি পরীক্ষা ও ভাইরোলজিক্যাল অ্যানালিসিস করা হয় কলকাতার 'দ্য হেরিটেজ ইনস্টিটিউট অব টেকনোলজি'-তে। গবেষণায় তীব্র গলা ব্যথা, টনসিল ফুলে যাওয়া এবং গাল গিলতে সমস্যায় আক্রান্ত ৫ থেকে ১৫ বছর বয়সি ৭৮ জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয়। এমনকি মহামারী প্রোটোকল মেনে রেপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে প্রতিটি শিশুর কোভিড-১৯ নেগেটিভ হওয়া নিশ্চিত করা হয়েছিল। এরপর উন্নত আরটি-পিসিআর প্রযুক্তির মাধ্যমে তাদের লালার নমুনা পরীক্ষা করে শরীরে অ্যাডেনোভাইরাস, রাইনোভাইরাস বা আরএসভি-র মতো ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করার পরই মূল ট্রায়াল শুরু হয়। গবেষণার নিরপেক্ষতা ও সর্বোচ্চ গুণমান নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ-এর ক্লিনিকাল ট্রায়াল গাইডলাইন কঠোরভাবে মেনে চলা হয়। ট্রায়ালে ব্যবহৃত ওষুধগুলো কলকাতার নামী জিএমপি-সার্টিফাইড প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছিল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

গবেষণার ফলাফলে দেখা গেছে, সাধারণ প্লেসবো চিকিৎসার তুলনায় হোমিওপ্যাথিক ওষুধ পাওয়া শিশুরা অনেক দ্রুত সুস্থ হয়ে উঠেছে। চিকিৎসার মাত্র ৩ দিনের মাথায় হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া শিশুদের ৮৮.৫% ক্ষেত্রে উল্লেখযোগ্য নিরাময় দেখা গিয়েছে, যেখানে প্লেসবো পাওয়া শিশুদের ক্ষেত্রে এই হারের পরিমাণ ছিল মাত্র ৩৮.৫%। চিকিৎসায় শিশুদের ব্যক্তিগত লক্ষণ অনুযায়ী ওষুধ দেওয়া হলেও, 'হেপার সালফার নামক ওষুধটি সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সামগ্রিকভাবে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। গবেষকদের পর্যবেক্ষণ, সাধারণ ভাইরাসের আক্রমণে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা অনুচিত, কারণ এটি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না এবং শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে। গবেষক দলের মাইক্রোবায়োলজিস্ট ডা. শতদল দাস জানান, ভাইরাল টনসিলাইটিসে এই গবেষণা গেমচেঞ্জার হয়ে উঠতে পারে। আর বড় আকারে করে স্থায়ী প্রোটোকল তৈরির কথা ভাবা যেতে পারে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Health TipsHomeopathy
Advertisement
Tags :
Health TipsHomeopathy

নিয়মিত খবরে থাকতে ফলো করুন