দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Vastu Tips

বাস্তুদোষেই বাড়ছে দেদার ঋণ! আর্থিক সংকট কাটাতে মানতেই হবে এই ৫ নিয়ম

বাস্তু অনুযায়ী, বাড়ির নির্দিষ্ট কিছু দিকের শক্তিপ্রবাহ বাধাগ্রস্ত হলে কোষ্ঠীতে শুভ গ্রহের অবস্থান থাকলেও কাঙ্ক্ষিত ফল মেলে না। বিশেষত কুবের ও লক্ষ্মীর স্থান দূষিত হলে অর্থাভাব নিত্যসঙ্গী হয়।
Buddhadeb Halder
09:14 PM Aug 31, 2026 IST
বাস্তু অনুযায়ী, বাড়ির নির্দিষ্ট কিছু দিকের শক্তিপ্রবাহ বাধাগ্রস্ত হলে কোষ্ঠীতে শুভ গ্রহের অবস্থান থাকলেও কাঙ্ক্ষিত ফল মেলে না। বিশেষত কুবের ও লক্ষ্মীর স্থান দূষিত হলে অর্থাভাব নিত্যসঙ্গী হয়।
এই কাজগুলি করে দেখুন।

সংসারে টানাটানি বা আচমকা বিপুল অঙ্কের দেনার মুখে পড়া—এমন সমস্যা অনেকের জীবনেই আসে। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও অনেক সময় ঋণের জালে আটকা পড়ে মানুষ। আয় বাড়লেও ব্যয় কমে না। উলটে মাথার উপর ঋণের বোঝা ক্রমেই ভারী হতে থাকে। বাস্তুবিদদের মতে, অনেক সময় কঠোর পরিশ্রম সত্ত্বেও ভাগ্যের চাকা ঘোরে না শুধু মাত্র গৃহস্থের ভুল বাস্তুনকশা ও শক্তির অসমপ্রবাহের কারণে। বাস্তু অনুযায়ী, বাড়ির নির্দিষ্ট কিছু দিকের শক্তিপ্রবাহ বাধাগ্রস্ত হলে কোষ্ঠীতে শুভ গ্রহের অবস্থান থাকলেও কাঙ্ক্ষিত ফল মেলে না। বিশেষত কুবের ও লক্ষ্মীর স্থান দূষিত হলে অর্থাভাব নিত্যসঙ্গী হয়। তবে সামান্য কিছু বাস্তু পরিবর্তনের মাধ্যমে এই নৈরাশ্যজনক পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। অত্যন্ত কার্যকর ৫টি উপায় আলোচনা করা হল।

ফাইল ছবি

(১) বাস্তুতে উত্তর-পূর্ব দিক বা 'ঈশান কোণ' হল দেবস্থান এবং সমৃদ্ধির উৎস। এই দিক সবসময় হালকা, পরিষ্কার ও খোলা রাখা উচিত। ঋণের জালে জর্জরিত থাকলে ঈশান কোণে ভূমিগত জলের ট্যাঙ্ক তৈরি করতে পারেন। বাস্তুমতে, উত্তর-পূর্বের তল সামান্য নিচু বা গভীর হলে এবং এই কোণের ঢাল সঠিক থাকলে ধন আকর্ষণ করার ক্ষমতা বাড়ে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

(২) উত্তরের অধিপতি ধনদেবতা কুবের। তাই উত্তর ও পূর্ব দিকে কখনওই কোনও ভারী আসবাব, লোহালক্কড় বা জঞ্জাল জমিয়ে রাখবেন না। এই দিক ভারী হয়ে গেলে আর্থিক লোকসান ও ব্যবসায় মন্দা দেখা দেয়। উত্তর দিক যত মুক্ত ও ঢালু থাকবে, সম্পদে তত বৃদ্ধি ঘটবে।

ফাইল ছবি

(৩) বাড়ির উত্তর দিকের দেওয়াল সবসময় দক্ষিণ দিকের দেওয়ালের চেয়ে নিচু হওয়া উচিত। যদি কোনও কারণে উত্তরের দেওয়াল উঁচু হয়ে যায়, তবে দক্ষিণের দেওয়ালকে বেশি উঁচু করে দিন। এটি সম্ভব না হলে দক্ষিণ-পশ্চিম কোণে পিতল বা তামার ঘটে ভারসাম্য রক্ষা করুন। এছাড়া উত্তর ও দক্ষিণ দিকের দেওয়াল সোজা রাখা বাধ্যতামূলক।

(৪) দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক হল 'নৈঋত কোণ'। এই স্থানে ভুল ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক, নলকূপ বা কুয়ো তৈরি করলে চরম দরদ্রতা নেমে আসে। এই স্থানে জলীয় উপাদান থাকলে পরিবারের আয় শুষে নেয় এবং ঋণের বোঝা দ্বিগুণ করে দেয়।

ফাইল ছবি।

(৫) বাস্তুশাস্ত্রে আয়নাকে শক্তি বর্ধক হিসেবে ধরা হয়। উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে হালকা ও বড় আকারের আয়না ঝুলিয়ে দিন। এটি ইতিবাচক শক্তিকে প্রতিফলিত করে দ্বিগুণ করে তোলে। ব্যবসায় উন্নতি ত্বরান্বিত হয় এবং বকেয়া টাকা দ্রুত ফেরত পেতে সাহায্য করে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Vastu TipsVastu tips for home
Advertisement
Tags :
Vastu TipsVastu tips for home

নিয়মিত খবরে থাকতে ফলো করুন