দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Messy home

অগোছালো ঘরে লুকিয়ে সুখী সংসারের চাবিকাঠি, পরিপাটিতেই যত অশান্তি! কী বলছে সমীক্ষা?

কেন অগোছালো ঘরেই লুকিয়ে সুখী সংসারের চাবিকাঠি?
Sayani Sen
07:51 PM Oct 30, 2026 IST
কেন অগোছালো ঘরেই লুকিয়ে সুখী সংসারের চাবিকাঠি?
ছবি: সংগৃহীত

ঘরে থাকা আসবাব, তাকে কোনও ধুলো নেই। বিছানার চাদরও পরিষ্কার। যেখানে যে জিনিসটি থাকার কথা সেখানেই রয়েছে। এমন সাজানো গোছানো পরিষ্কার পরিপাটি ঘর কে না চান। তবে বাস্তবে তা হয় কোথায়। বেশিরভাগ গৃহস্থ বাড়িই থাকে অগোছালো। সমীক্ষা বলছে, পরিপাটি নয়, অগোছালো ঘরের কোণেই নাকি লুকিয়ে থাকে সুখী সংসারের চাবিকাঠি।

সম্প্রতি ২২টি বাড়ির ছবি বিশ্লেষণ করে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি একটি গবেষণা করে। ওই গবেষণা সংক্রান্ত তথ্য জাপানের এক সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে পরিষ্কার এবং অগোছালো ঘরের সঙ্গে সুখী সংসারের সম্পর্কের কথা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

গবেষকরা মনে করেন, যদি পড়ার টেবিল অগোছালো থাকে তাহলে সহজেই পেন, পেনসিল খুঁজে পাওয়া যায়। আবার ধরুন কোনও পোশাক যদি আলমারি সুন্দর করে গুছিয়ে রাখার বদলে ঘরে কোথাও ঝুলিয়ে রাখে তা সহজেই পাওয়া যায়। আবার ধরুন যে বাড়িতে খুদে সদস্য রয়েছে সেখানে ভাঙাচোরা খেলনা থাকবেই। সেক্ষেত্রে খুদে ওই খেলনা না পাওয়ার ফলে মানসিকভাবে ভেঙে পড়তে পারে। যদি ওই ভাঙাচোরা খেলনা গুছিয়ে না রাখেন তাহলে সন্তানের সঙ্গে অভিভাবকের সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত মজবুত হয়।

কেন অগোছালো ঘরেই লুকিয়ে সুখী সংসারের চাবিকাঠি? গবেষকদের মতে,

তবে সবসময় মন রাখবেন অগোছালো ঘর মানেই অপরিচ্ছন্ন নয়। তাই ঘরের জিনিসপত্র উপযুক্ত জায়গায় না থাকতেই পারে। তবে ঘর অপরিষ্কার হবে তেমন নয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Home Decor
Advertisement
Tags :
Home Decor

নিয়মিত খবরে থাকতে ফলো করুন