দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
childhood trauma

শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই

মনোবিদরা বলছেন, কোনও মানুষের এমন আচরণের পিছনে কারণ হতে পারে তার ‘চাইল্ডহুড ট্রমা’। অর্থাৎ, ছোটবেলায় পাওয়া কোনও ভয় যা সেই মানুষটি এত বছর ধরে বহন করে চলেছে, তা প্রভাবিত করতে পারে তার প্রাপ্তবয়সের প্রেম সম্পর্কটিকে।
Utsa Tarafdar
07:05 PM Jun 05, 2026 IST
মনোবিদরা বলছেন, কোনও মানুষের এমন আচরণের পিছনে কারণ হতে পারে তার ‘চাইল্ডহুড ট্রমা’। অর্থাৎ, ছোটবেলায় পাওয়া কোনও ভয় যা সেই মানুষটি এত বছর ধরে বহন করে চলেছে, তা প্রভাবিত করতে পারে তার প্রাপ্তবয়সের প্রেম সম্পর্কটিকে।
বাবা-মায়ের বচসা দেখে ছোটবেলা কাটলে, তা মানুষকে গভীরভাবে প্রভাবিত করে।

প্রেমের সম্পর্কে মিথ্যে চলে না, রাখঢাক চলে না। বরং পরস্পরের সামনে মনের কথা উজাড় করে দিয়েও নিশ্চিন্তে থাকা যায়। কিন্তু বাস্তব বুঝি এমন সহজ হয় না। সম্পর্কের ‘হানিমুন পিরিয়ড’ কেটে যায়, শুরু হয় বাগবিতণ্ডা। এই অবস্থায় হয়তো দেখা গেল, দুজন মানুষের মধ্যে কোনও একজন ঝামেলার অব্যবহিত পরেই নিজেকে গুটিয়ে নেয়। মনের কথা ভাগ করে নেওয়ার বদলে, নিজেকে সরিয়ে রাখে সব থেকে। অন্যজন এই সময় যাই করে নিক না কেন, কোনওভাবেই পৌঁছতে পারে না উলটোদিকে থাকা মানুষটির কাছে। খানিকটা সময় পেরোলে আবার নিজের থেকেই ফিরে আসে সে।

প্রেমের সম্পর্কে কোনও সমস্যা নিয়ে কথা না বলতে চাইলে, তা অমীমাংসিতই রয়ে যায়।

কিন্তু ফিরে এসেও সমস্যাটি নিয়ে আর কথা বলতে চায় না। এড়িয়ে যায় প্রসঙ্গ উঠলে। ফলত তা অমীমাংসিতই রয়ে যায়। ভবিষ্যতে আবারও কখনও একই ধরনের ঝামেলার সম্ভাবনা রয়ে যায়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মনোবিদরা বলছেন, কোনও মানুষের এমন আচরণের পিছনে কারণ হতে পারে তার ‘চাইল্ডহুড ট্রমা’ (childhood trauma)। অর্থাৎ, ছোটবেলায় পাওয়া মানসিক আঘাত যা সেই মানুষটি এত বছর ধরে বহন করে চলেছে, তা প্রভাবিত করতে পারে তার প্রাপ্তবয়সের প্রেম সম্পর্কটিকে। কেবল সমস্যা এড়িয়ে যাওয়ার প্রবণতাই নয়, ‘চাইল্ডহুড ট্রমা’-র কারণে নানা ধরনের প্রভাব পড়তে পারে মানুষের আচরণে।

ছোটবেলায় অবহেলিত হলে, বড় বয়সেও ভাষা হিসেবে নির্লিপ্তিই বেছে নেয় মানুষ।

এ ধরনের অসুবিধা দেখা গেলে, অবশ্যই সরাসরি কথা বলুন উলটোদিকের মানুষটির সঙ্গে। যদি মনে হয় কেবল কথা বলে তা মেটার নয়, তবে থেরাপিস্টের দ্বারস্থ হন। সময় থাকতেই না শুধরালে, বিচ্ছেদ পর্যন্তও গড়াতে পারে এমন সমস্যা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
GoodRelation
Advertisement
Tags :
GoodRelation

নিয়মিত খবরে থাকতে ফলো করুন