দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Friend Bombing

কর্মক্ষেত্রে 'ফ্রেন্ড বম্বিং'-এর শিকার হলেই চাকরি গেল বলে! কীভাবে সতর্ক থাকবেন?

কর্মক্ষেত্রে কোনও সহকর্মীর সঙ্গে বচসা লাগতেই পারে। কিন্তু সহকর্মী যখন বন্ধু হয়ে ওঠে, তখন তার সঙ্গে হওয়া মনোমালিন্য ব্যক্তিগত স্তরে প্রভাবিত করে মানুষকে। ফলে হঠকারী সিদ্ধান্তের সম্ভাবনা বাড়ে। হয়তো বন্ধু কলিগের সঙ্গে ঝামেলার জেরে চাকরিই ছেড়ে দিতে ইচ্ছে করল কারও!
Utsa Tarafdar
06:51 PM Jun 12, 2026 IST
কর্মক্ষেত্রে কোনও সহকর্মীর সঙ্গে বচসা লাগতেই পারে। কিন্তু সহকর্মী যখন বন্ধু হয়ে ওঠে, তখন তার সঙ্গে হওয়া মনোমালিন্য ব্যক্তিগত স্তরে প্রভাবিত করে মানুষকে। ফলে হঠকারী সিদ্ধান্তের সম্ভাবনা বাড়ে। হয়তো বন্ধু কলিগের সঙ্গে ঝামেলার জেরে চাকরিই ছেড়ে দিতে ইচ্ছে করল কারও!
ব্যক্তিগতস্তরে বন্ধুত্ব জমে উঠলে কি সহকর্মীর কাজের সঠিক মূল্যায়ন করা সম্ভব হবে?

স্কুলজীবনের পর আর বন্ধু হয় না মানুষের, কর্মক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না! অনেকেই যেমন মনে করেন এ কথা, অন্য অনেকে আবার ভাবেন, চেষ্টা করলে কর্মক্ষেত্রেও বন্ধু হয়। আর সত্যি বলতে ক্ষেত্র বিশেষে এমন মানুষ জুটেই যায় যারা সাধারণ অফিস সহকর্মীর সম্পর্কের বাইরে বেরিয়ে বন্ধু হতে পারে। কিন্তু এমন বন্ধুত্ব কাজের ক্ষেত্রে ঋণাত্মক প্রভাব ফেলতে পারে, তা কি ভেবে দেখেছেন কখনও? কেবল আপনার কাজের ক্ষতি করতে পারে তা-ই নয়, উপরমহলের কাছে খারাপ হতে পারে আপনার রেপুটেশনও! রিলেশন এক্সপার্টরা 'ফ্রেন্ড বম্বিং' (Friend Bombing) বলছেন একে।

বন্ধুদের সঙ্গে মিলে ঘন ঘন টি-ব্রেক আপাতভাবে ক্ষতিকর বলে মনে না হলেও, বৃহত্তর ক্ষেত্রে সমস্যাজনক হতে পারে।

'ফ্রেন্ড বম্বিং' বলতে বোঝায় এমন বন্ধুত্ব, যা প্রলয়ের মতো ধ্বংস করে দিতে পারে আপনার শান্তিপূর্ণ জীবন!

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কাজের জায়গা এবং ব্যক্তিগত সম্পর্কের জায়গা আলাদা রাখা উচিত বলেই মনে করেন রিলেশন এক্সপার্টরা।

তাই স্কুল জীবনের চাইতে জরুরি কর্মক্ষেত্রে সঠিক বন্ধু চেনা। কারণ এই সময়েই 'ফ্রেন্ড বম্বিং'-এর সম্ভাবনা বাড়ে। যে কোনও সহকর্মীর সঙ্গেই বন্ধুত্বের সম্পর্ককে ব্যক্তিগত পরিধির মধ্যে প্রবেশ না করতে দেওয়াই ভালো। এতে মানসিক দোলাচল তৈরির সম্ভাবনা থাকে না। ফলে কাজের মানও উন্নত হয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
ColleaguesOfficeColleague
Advertisement
Tags :
ColleaguesOfficeColleague

নিয়মিত খবরে থাকতে ফলো করুন