দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Parenting Tips

যেখানেই যায় সঙ্গে প্রিয় সফট টয়! খুদের আচরণ চিন্তার নয় তো?

কী বলছেন বিশেষজ্ঞরা?
Sayani Sen
07:58 PM Oct 26, 2026 IST
কী বলছেন বিশেষজ্ঞরা?
  • খেতে যাচ্ছে। কিংবা ঘুমোচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গে কোথাও বেড়াতে যাচ্ছে। সর্বত্র তার সঙ্গী প্রিয় সফট টয়। বেশিরভাগ খুদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। আপনার সন্তানও কী তাই করে?

  • শুধু বিনোদন নয়। আপনার সন্তানের এই আচরণ নিয়ে অনেক সময় নানা কথাবার্তাও হয়। একটি খুদে কেন এই আচরণ করে? এই অভ্যাসের নেপথ্যে চিন্তার কারণ লুকিয়ে নেই তো? জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা।

  • বিশেষজ্ঞদের মতে, একটি খুদে জীবনে নানা পরিবর্তনের সম্মুখীন হয়। স্কুলে যাওয়া শুরু করে সেখানে মুখ বদল হয়। সেই সময় মানসিক টানাপোড়েনও তৈরি হয়। এরকম পরিস্থিতিতে বাচ্চারা অনেক সময় নানা জিনিসের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। তা হতে পারে প্রিয় মানুষের পোশাক কিংবা কোনও বালিশ, কম্বল। যখন মানসিক টানাপোড়েন তৈরি হয় তখন সেগুলি সে আগলে রাখে।

  • ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিশুর মানসিক বিকাশ হয়। প্রতিকূলতা সামাল দিয়ে এগিয়ে চলার অভ্যাস তৈরি হয়। সেই সময় খুদের আবার নির্ভরশীলতা বদলায়। বছর দুয়েকের শিশুর তখন সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে খেলনা। তাই সে সবসময় তার প্রিয় খেলনা আগলে রাখে।

  • তিন-চার বছরের পর থেকে শিশুরা সফট টয়ের প্রতি বেশি আকৃষ্ট হয়। তারা তখন যেখানেই যায় সঙ্গী হয় সফট টয়। আসলে সে বিচ্ছেদের যন্ত্রণা বুঝতে শুরু করে তাই সঙ্গীকে কাছছাড়া করে না। যেকোনও পরিস্থিতিতে আগলে রাখে।

  • বর্তমানে বেশিরভাগ পরিবারেই একটিমাত্র সন্তান। বাবা-মা তাঁদের পেশাগত চাপ সামলাতে ব্যস্ত। খুদের দিন কাটে পরিচারিকার কাছে। তাদের বন্ধুবান্ধবও নেই। বিশেষজ্ঞদের মতে, সঙ্গীহীন শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে খেলনার উপর নির্ভরশীল হয়ে ওঠে। সে তার সঙ্গীর সঙ্গে ঘুমোয়, খেলে। কোথাও বেড়াতে গেলেও সঙ্গে নিয়ে যায়।

  • খুদের এই অভ্যাস কী চিন্তার? বিশেষজ্ঞদের মতে, যদি সবসময় কোনও প্রিয় সফট টয় খুদে সঙ্গে রাখার চেষ্টা করে তবে তা মোটেও চিন্তার নয়। তবে ওই সফট টয় থেকে বিচ্ছেদের ক্ষেত্রে যদি মনমরা হয়ে থাকে। কিংবা খুব কান্নাকাটি করে সেক্ষেত্রে অবশ্যই ভাবনার প্রয়োজন রয়েছে। তবে খুদেকে বকাঝকা করবেন না। বুঝিয়ে বলতে হবে। প্রয়োজনে শিশুকে কাউন্সেলিং করাতে পারেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Parenting Tips
Advertisement
Tags :
Parenting Tips

নিয়মিত খবরে থাকতে ফলো করুন