দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Gen Z intimacy recession

মিলনের ইচ্ছা কমছে জেন জি'র, কারণ জানিয়ে সুখী যৌনজীবনের টিপস দিলেন বিশেষজ্ঞ

জেন জি-র যৌনতায় আগ্রহ হারানোর প্রবণতা বিশেষজ্ঞদের কাছে যথেষ্ট উদ্বেগের বিষয়।
Sayani Sen
09:35 PM Sep 20, 2026 IST
জেন জি-র যৌনতায় আগ্রহ হারানোর প্রবণতা বিশেষজ্ঞদের কাছে যথেষ্ট উদ্বেগের বিষয়।
ছবি: সংগৃহীত

জেন জি সম্পর্কে বিশ্বাসী। কিন্তু যৌনতায় নন। তাঁরা নাকি ভুলে যাচ্ছে বিছানায় ঝড় তুলতে। ক্রমশ শরীরী খেলায় আগ্রহ হারাচ্ছে। আর যা বিশেষজ্ঞদের কাছে রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

যৌনতা খুব স্বাভাবিক প্রবৃত্তি। বরং দাম্পত্য সম্পর্কে শরীরী খেলায় মেতে না ওঠাই অস্বাভাবিক। কেন জেন জি-র যৌনতায় ভাটা? বিশেষজ্ঞদের মতে, দিন যত যাচ্ছে, ততই ব্যস্ত হয়ে পড়ছেন সকলে। আর জেন জি-র কথা তো বলাই বাহুল্য। তাঁরা ছোট থেকেই প্রতিযোগিতা সামাল দিতে ব্যস্ত। আর তার প্রভাবে তৈরি হচ্ছে মানসিক অবসাদ। যা পরবর্তীকালে যৌনজীবনে প্রভাব ফেলছে। অতিরিক্ত সোশাল মিডিয়ায় সময় কাটানোর ফলেও তাঁরা যৌনতার প্রতি আগ্রহ হারাচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

জেন জি-র যৌনতায় আগ্রহ হারানোর প্রবণতা বিশেষজ্ঞদের কাছে যথেষ্ট উদ্বেগের বিষয়। তরুণ প্রজন্ম যৌনতায় আগ্রহ হারালে একসময় কমবে জন্মহার। সুদূর ভবিষ্যতে অস্তিত্ব সংকটও দেখা দিতে পারে। তাই যৌনতায় জোয়ার আনতে বেশ কিছু টিপস দিয়েছেন বিশেষজ্ঞরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Gen ZRelationship Tips
Advertisement
Tags :
Gen ZRelationship Tips

নিয়মিত খবরে থাকতে ফলো করুন