দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Cyber Fraud

হোয়াটসঅ্যাপে 'না' লিখতেই ২ লক্ষ টাকা খোয়ালেন ব্যক্তি! কোন মেসেজ দেখলে সতর্ক হবেন?

সব সময়ই প্রতারণা নতুন নতুন উপায় খোঁজে প্রতারকরা। সতর্ক না হলেই বিপদ!
Biswadip Dey
03:41 PM Sep 26, 2026 IST
সব সময়ই প্রতারণা নতুন নতুন উপায় খোঁজে প্রতারকরা। সতর্ক না হলেই বিপদ!
ফাইল ছবি।

অ্যাকাউন্ট থেকে বাদ চলে গিয়েছে ৯০ হাজার টাকা। এমন মেসেজ পেলে কার আর মাথার ঠিক থাকে! লখনউয়ের এক চার্টার্ড অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে এমনই বার্তা পেয়েই 'রিপ্লাই' করেন। আর এরপরই তিনি খোয়ালেন ১ লক্ষ ৭০ লক্ষ টাকা। সম্প্রতি এমনই এক কেলেঙ্কারির বিষয় সামনে এসেছে। আসলে সব সময়ই প্রতারণা (Cyber Fraud) নতুন নতুন উপায় খোঁজে প্রতারকরা। সতর্ক না হলেই বিপদ!

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানাচ্ছে, হোয়াটসঅ্যাপে ওই ব্যক্তি মেসেজ পান তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। সেই সঙ্গেই তাঁর কাছে জানতে চাওয়া হয় তিনি ওই টাকা তুলেছেন কিনা। তিনি জবাবে 'না' লিখতেই ঘটে যায় 'সর্বনাশ'। তাঁর অ্যাকাউন্ট থেকে কেটে যায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। আসলে তিনি মনে করেছিলেন, সাধারণত অ্যাকাউন্ট থেকে টাকা তুললে যে ধরনের মেসেজ ব্যাঙ্ক কর্তৃপক্ষ পাঠায় এটাও তেমনই। আর এতেই সমস্যা তৈরি হয়। একধাক্কায় বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকা তুলে নেয় প্রতারকরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এহেন প্রতারণায় চমকে গিয়েছেন বিশেষজ্ঞরাও। কোনও 'সন্দেহজনক' লিঙ্ক নয়, ওটিপি জানতে চাওয়া নয়, একেবারেই অন্যভাবে ফাঁদ পাতা হয়েছে। আসলে যে সব পন্থা পরিচিত হয়ে যাচ্ছে সেগুলি সরিয়ে রেখে নতুন নতুন ফাঁদ পাতাই প্রতারকদের কাজ।

বলে রাখা ভালো, সতর্ক থাকা সেই কারণেই এতটা জরুরি। তবে এও সত্যি, এক্ষেত্রে কী করে ওই ব্যক্তির ফোনটির 'দখল' নিল প্রতারকরা সেবিষয়ে এখনও অন্ধকারেই রয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, পুরো বিষয়টা নিয়ে আরও বিস্তারিত তদন্ত করে দেখা প্রয়োজন। তবেই এই প্রতারণার নেপথ্যে কী রয়েছে তা ভালো করে বোঝা সম্ভব। তবে আপাতত ইউজারদের 'অজানা' বার্তায় সাড়া দিতে বারণ করা হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
WhatsApp
Advertisement
Tags :
WhatsApp

নিয়মিত খবরে থাকতে ফলো করুন