নিখরচায় ১৮ মাস জেমিনি প্রো, দিনে আড়াই জিবি ডেটা! জিও'র এই প্ল্যানেই কেল্লাফতে
Tiyasha Sarkar
জিও মানেই বরাবর গ্রাহকদের জন্য বাড়তি কিছু। এবার ক্রিয়েটরদের কথা মাথায় রেখে বিনামূল্যে ১৮ মাসের জন্য জেমিনি প্রো ও ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন দিচ্ছে অম্বানির সংস্থা। এখানেই শেষ নয়, ফ্রিতে মিলবে হটস্টার, জিওক্লাউড স্টোরেজ। নিশ্চয়ই ভাবছেন এতকিছু বিনামূল্যে কীভাবে পাবেন? তার জন্য স্রেফ একটা বিশেষ প্যাক রিচার্জ করতে হবে।
২০০ দিনের এই প্ল্যানে প্রতিদিন পাবেন ২.৫ জিবি ৫জিবি ডেটা। আনলিমিডেট কল ও প্রতিদিন ১০০ টি করে মেসেজ। পাবেন জিওহটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন। মিলবে হলিউডের ছবি, সিরিজ দেখার সুযোগও। পাবেন ১৮ মাসের জন্য বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুবিধা। থাকছে ১২ মাসের জন্য বিনামূল্যে ক্যানভা প্রো লাইট ব্যবহারের সুযোগ।
ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, ২০০ দিনের একটি রিচার্জ প্ল্যান এনেছে অম্বানির সংস্থা জিও। যার খরচ ২ হাজার ২৫ টাকা। কী কী পাবেন এই রিচার্জে? ২০০ দিনের এই প্ল্যানে প্রতিদিন পাবেন ২.৫ জিবি ৫জিবি ডেটা। দৈনিক ডেটা শেষ হয়ে গেলেই ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে, এমনটা ভাববেন না। সেক্ষেত্রে কমে যাবে স্পিড। এছাড়া থাকছে আনলিমিডেট কল ও প্রতিদিন ১০০ টি করে মেসেজ। এখানেই শেষ নয়। পাবেন জিওহটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন। মিলবে হলিউডের ছবি, সিরিজ দেখার সুযোগও।
আরও পড়ুন:
তবে এই রিচার্জের সব থেকে বড় আকর্ষণ হল ১৮ মাসের জন্য বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুবিধা। অর্থাৎ যারা ভিডিও তৈরি করেন, বা এআই দিয়ে ভিডিও করার প্ল্যান করছেন তাঁদের জন্য এই প্ল্যান আদর্শ। এছাড়া পাবেন ৫০০০ জিবি ক্লাউড স্টোরেজ। সেই সঙ্গে থাকছে ১২ মাসের জন্য বিনামূল্যে ক্যানভা প্রো লাইট ব্যবহারের সুযোগ। তাহলে আর দেরি কেন? জিও গ্রাহকরা এবার এই রিচার্জ করেই ফেলুন।