দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Vikram Solar

'আত্মনির্ভর' হবে ভারত, সৌরশক্তিতেই মিটবে জ্বালানি খিদে!

দেশীয় বাজারের চাহিদা সামলে সৌরশক্তিতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য ভারতের। সেই ঝুলিতেই যোগ হল নয়া পালক।
Buddhadeb Halder
04:11 PM Sep 17, 2026 IST
দেশীয় বাজারের চাহিদা সামলে সৌরশক্তিতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য ভারতের। সেই ঝুলিতেই যোগ হল নয়া পালক।
সৌরশক্তির উপর ভর করেই মিটবে দেশের জ্বালানি খিদে!

দেশীয় বাজারের চাহিদা সামলে সৌরশক্তিতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য ভারতের। সেই ঝুলিতেই যোগ হল নয়া পালক। সৌর প্যানেল বা সোলার মডিউল তৈরির অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান বিক্রম সোলার (Vikram Solar) হাত মেলাল আভাডা ইলেক্ট্রোর সঙ্গে। স্বাক্ষরিত হল একটি গুরুত্বপূর্ণ দেশীয় সেল সরবরাহ চুক্তি।

এই চুক্তির প্রধান উদ্দেশ্য হল দেশের দ্রুত প্রসারমান ডোমেস্টিক কন্টেন্ট রিকোয়ারমেন্ট বা ডিসিআর বিভাগে নিজের অবস্থানকে আরও শক্ত করা। একই সঙ্গে দীর্ঘমেয়াদী সরবরাহ-শৃঙ্খলকে মসৃণ ও স্থিতিশীল রাখা। চুক্তি অনুযায়ী, আভাডা ইলেকট্রো প্রায় ১ গিগাওয়াট ক্ষমতার ‘হাফ-কাট এন-টাইপ জি১২আর টপকন’ সোলার সেল সরবরাহ করবে বিক্রম সোলারকে। এই বিশেষ সোলার সেলগুলি পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি। পাশাপাশি এগুলি এএলএমএম মানদণ্ড অনুযায়ী অনুমোদিত। ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকে এই সরবরাহের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এর ফলে দেশের বাজারে সোলার মডিউলের যে বিপুল চাহিদা রয়েছে, তা নিরবচ্ছিন্নভাবে মেটানো সম্ভব হবে। পাশাপাশি কাঁচামালের অনিশ্চয়তা অনেকটাই কাটবে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি বিক্রম সোলারের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন কৌশলের সঙ্গেই হুবহু মিলে যায়। কোম্পানিটি নিজস্ব ৯ গিগাওয়াট ক্ষমতার সৌর সেল উৎপাদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। ২০২৭ অর্থবর্ষের চতুর্থ প্রান্তিকের মধ্যেই তা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। তার আগেই আভাডার সঙ্গে এই জোড় তাদের সরবরাহ ব্যবস্থা বেশ মজবুত করল।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জ্ঞানেশ চৌধুরী স্পষ্ট জানান, ভারতের সৌরশক্তি খাতের পরবর্তী উন্নয়ন নির্ভর করবে সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতার উপর। কোনও একটি একক পদক্ষেপে ‘আত্মনির্ভর ভারত’ গড়া যাবে না। তার জন্য প্রয়োজন ধারাবাহিক সিদ্ধান্ত। বিশ্ববাজারের অনিশ্চয়তা এড়িয়ে স্বনির্ভর শক্তিক্ষেত্রে পৌঁছাতে এই ধরনের চুক্তিগুলোই দিশা দেখাবে। সৌরশক্তির উপর ভর করেই মিটবে দেশের জ্বালানি খিদে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Solar cellTechnology
Advertisement
Tags :
Solar cellTechnology

নিয়মিত খবরে থাকতে ফলো করুন