দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Basirhat

শিলিগুড়ির পর বসিরহাট, মোবাইলের টাওয়ারে উঠে পড়লেন 'মদ্যপ' যুবক, তারপর...

চলতি মাসের শুরুতে শিলিগুড়িবাসীও এই রকম ঘটনার সাক্ষী থেকেছিল।
Jaba Sen
09:38 PM Sep 12, 2026 IST
চলতি মাসের শুরুতে শিলিগুড়িবাসীও এই রকম ঘটনার সাক্ষী থেকেছিল।
১২ সেপ্টেম্বর, শনিবার। হরিহরপাড়া এলাকায় মোবাইলের টাওয়ারে উঠে পড়লেন এক যুবক। নিজস্ব ছবি।

মোবাইল টাওয়ারের উপর বসে রয়েছে এক যুবক। শনিবার দুপুরে টাওয়ারের উপর চোখ পড়তেই এমনই দৃশ্য দেখলেন হরিহরপাড়া এলাকার বাসিন্দারা। তড়িঘড়ি তাঁরা খবর দেন হরিহরপাড়া থানায়। প্রায় ৬ ঘণ্টা পর পুলিশ ও সিভিল ডিফেন্সের সহায়তাকে তাঁকে টাওয়ার থেকে সুস্থভাবে নামানো গিয়েছে। এই ঘটনায় হরিহরপাড়া থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চলতি মাসের শুরুতে শিলিগুড়িবাসীও এই রকম ঘটনার সাক্ষী থেকেছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সাহাবুল ইসলাম। তাঁর বাড়ি জলঙ্গি থানা এলাকায়। শনিবার দুপুরে মদ্যপ অবস্থায় তিনি মোবাইলের টাওয়ারের উপরে উঠে যান। পরিবারের দাবি, সাহাবুল মানসিক ভারসাম্যহীন। সেই কারণেই তিনি মোবাইলের টাওয়ারে উঠে বসেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, এদিন দুপুর দুটো নাগাদ সাহাবুল মোবাইলের টাওয়ারে উঠে পড়েন। টানা ৬ ঘণ্টা তিনি উপরেই বসে ছিলেন। পরে রাত ৮টা নাগাদ পুলিশ ও সিভিল ডিফেন্সের সহায়তায় তাঁকে নামানো হয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

চলতি মাসের শুরুতেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে ৩০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে পড়েছিলেন এক যুবক। নিচে নামার জন্য তিনি দুটি শর্ত দিয়েছিলেন। এক, তাঁকে পোস্ত দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা খাওয়াতে হবে এবং হেলিকপ্টারে চড়াতে হবে। সেই দুই শর্ত ‘মেনে’ নেওয়ার পরে কয়েকঘণ্টার চেষ্টায় নামানো হয় ওই যুবককে। ওই যুবকও মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়। তিনিও ঘণ্টার পর ঘণ্টা টাওয়ারের উপর বসেছিলেন বলে জানা যায়। টাওয়ার থেকে নামতে তাঁর অদ্ভুত শর্তে চোখ কপালে ওঠে উদ্ধারকারীদের। যদিও হরিহরপাড়ার ঘটনায় সাহাবুল কোনও শর্ত দিয়েছিলেন কি না তা জানা যায়নি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Basirhat
Advertisement
Tags :
Basirhat

নিয়মিত খবরে থাকতে ফলো করুন