দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
American woman

বিহারি যুবকের প্রেমে হাবুডুবু মার্কিন তরুণী, নাইটি পরে, সিঁথিতে সিঁদুর দিয়ে হোপের ঘরকন্না ভাইরাল

ইনস্টাগ্রামে রোজনামচার টুকরো ঝলক শেয়ার করেন হোপ।
Sayani Sen
04:14 PM Sep 19, 2026 IST
ইনস্টাগ্রামে রোজনামচার টুকরো ঝলক শেয়ার করেন হোপ।
  • ছোট থেকে বেড়ে ওঠা জর্জিয়ার আটলান্টায়। প্রেমে পড়েন বিহারের যুবকের। মন দেওয়া নেওয়ার পর তাঁরা স্থির করেন বিয়ে করবেন। ঘর বাঁধবেন দু'জনে। বিদেশের মাটিতে বিয়েও করেন। আর তারপরই বিহারে ফেরেন যুগলে। আপাতত মার্কিন তরুণী ঘরকন্না করেন বিহারে। তাঁর রোজনামচা এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

  • জানা গিয়েছে, মার্কিন তরুণী হোপের স্বামী অভিষেক সিং। ২০২৩ সালে তাঁদের আলাপ হয়। ২০২৫ সালের অক্টোবরে ভারতে আসেন। তারপর থেকে বিহারের গ্রামেই তাঁর দিনযাপন। একটি পুত্রসন্তানও রয়েছে হোপের। গৃহবধূ হোপ দিনরাতই বাড়ির নানা কাজে ব্যস্ত থাকে। তবে মুখে সারাক্ষণ লেগে রয়েছে হাসি। যেন রোজ নতুন কিছু শেখার আনন্দ উপচে পড়ছে তাঁর চোখেমুখে।

  • মার্কিন তরুণী হোপ যেন এখন আদ্যোপান্ত ভারতীয়। সিঁথি ভর্তি সিঁদুর। হাতে কাচের চুড়ি। কখনও পরনে শাড়ি। আবার কখনও নাইটি পরে প্রতিদিনই ভিডিও তৈরি করেন। তা শেয়ার করেন সোশাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় সুগৃহিণীর মতো ঘরকন্না সামলাচ্ছেন। কখনও হাতে কাপড় কাচছেন। আবার কখনও বাসন মাজছেন। কখনও আবার সাজগোজের ভিডিও পোস্ট করেন।

  • হোপের নিত্যদিনের জীবনযাপনের উপর ভিত্তি করে তৈরি ভিডিওগুলির মধ্যে খাবার যেন সিংহভাগ জুড়ে রয়েছে। প্রতিদিন ভারতীয় উপকরণ দিয়ে রান্নাবান্না করতে দেখা যায়। বিহারের জনপ্রিয় খাবারের কখনও রেসিপি শেয়ার করেন তিনি। আবার কখনও উনুনে রুটি তৈরি করাও দেখান। ভিডিও শুটের সময় স্থানীয় ভাষায় কথা বলতে শোনা যায় তাঁকে।

  • তবে কীভাবে অভিষেকের সঙ্গে আলাপ হল, কীভাবেই বা মন দেওয়া নেওয়া হল, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। বিহারে এসে ঘরকন্না করার সিদ্ধান্ত মার্কিন তরুণীর ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি অভিষেকের চাপে তিনি এখানে ঘরকন্না করছেন, তা-ও জানা যায়নি। তবে তাঁর ভিডিওর জনপ্রিয়তা বাড়ছে হু হু করে।

  • হোপের ভিডিও মন কাড়ে বেশিরভাগ সোশাল মিডিয়া ব্যবহারকারীর। যখন বেশিরভাগ মানুষ বিদেশে পাড়ি দেওয়ার জন্য উদগ্রীব তখন হোপের বিহারে এসে ঘরকন্না করা দেখে অবাক প্রায় সকলে। তাঁর এই জীবনদর্শনের প্রশংসা করেন বেশিরভাগ নেটিজেন। যদিও কেউ কেউ বলছেন হোপের এই সিদ্ধান্ত মোটেও সঠিক নয়। তাঁর উচিত ছিল বিদেশে থেকেই কেরিয়ারের উন্নতি করা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bihar
Advertisement
Tags :
Bihar

নিয়মিত খবরে থাকতে ফলো করুন