দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Viral Video

চার-চারটে লিফট, তবুও ইট মাথায় সিঁড়ি বেয়েই ২১ তলার আবাসনে উঠতে হল দিনমজুরকে!

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও।
Tiyasha Sarkar
07:13 PM Oct 31, 2026 IST
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও।
ইট মাথায় সিঁড়ি বেয়েই ২১ তলার আবাসনে উঠতে হল দিনমজুরকে!

শহর মানেই উঁচু উঁচু আবাসন। বিত্তশালীদের আস্তানা। অর্থের কোনও অভাব নেই। কিন্তু অর্থ যে মানবিকতা বোধ জাগাতে পারে না, ফের তা প্রমাণিত। বিলাস বহুল আবাসনে রয়েছে ৪ টি লিফট। তা সত্ত্বেও ইট মাথায় নিয়ে দিনমজুরকে একুশ তলা পর্যন্ত উঠতে হল সিঁড়ি দিয়ে। লিফটে প্রবেশের অধিকার পেলেন না তিনি! সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা নজরে পড়তেই বিত্তশালীদের একাংশের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

বিষয়টা ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। পরনে টি-শার্ট ও ঢোলা প্যান্ট। গরমে ঘামে যা ভিজে চুপচুপে। তাঁর মাথায় ইট। দেখা যাচ্ছে, সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছেন তিনি। এরপরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। যিনি ভিডিওটি রেকর্ড করেছেন তিনি জানান, ওই আবাসনে রয়েছে মোট ৪ টি লিফট। কিন্তু সেটিতে প্রবেশের অনুমতি নেই ওই দিনমজুরের। অগত্যা, সিঁড়ি বেয়েই তাঁকে উঠতে হবে। সেখানেই তিনি বলেন, 'এভাবেই আমাদের দেশ এগিয়ে যাবে।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সোশাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। অমিত সিং নামে একজন এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে লিখেছেন, 'চারটি লিফট থাকা সত্ত্বেও একজন কর্মীকে ভারী জিনিস নিয়ে ২১ তলা পর্যন্ত উঠতে বাধ্য করা হচ্ছে। মানবিকতার চরম অভাব।' কারও মতে এই আচরণ চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। একজন এই আচরণকে দাসপ্রথার সাথে তুলনা করেছেন। তাঁর প্রশ্ন, শত শত বছরের সভ্যতা মানুষকে আসলে কী শিখিয়েছে? আদৌ মানুষ হতে পেরেছে কি কেউ?

 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন