দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Malaysia

এই শহরে কেউ থাকে না! ঝাঁ চকচকে জনপদ জনশূন্য হওয়ার নেপথ্যে লুকিয়ে অদ্ভুত কারণ

১০০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত শহরটির এই পরিস্থিতি সত্যিই বিস্মিত করে।
Biswadip Dey
08:00 AM Nov 05, 2026 IST
১০০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত শহরটির এই পরিস্থিতি সত্যিই বিস্মিত করে।
  • এইচ পি লাভক্র্যাফটের 'দ্য নেমলেস সিটি' গল্পটা মনে পড়ে? গোটা শহরজুড়ে কেউ নেই! যদিও সেই শহর ছিল প্রাচীন। কিন্তু মালয়েশিয়ার 'ফরেস্ট সিটি' একেবারেই হালফিলের শহর। কিন্তু সেখানে কেউ থাকে না! ৭ লক্ষ মানুষের জন্য নির্মিত ১৪ বর্গ কিমির কৃত্রিম দ্বীপটি কার্যতই জনশূন্য। কিন্তু কেন? ১০০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত একটা শহরে কেন মাত্র ১ শতাংশ মানুষ বাস করেন?

  • দূর থেকে দেখলে 'অরণ্য-শহর'কে মনে হবে যেন কোনও থ্রি-ডি প্রিন্টেড শহরের অতিকায় মডেল! ২০১৬ সালে চিনা সংস্থার তৈরি এই শহরের নির্মাণ শেষ হয়েছিল। সিঙ্গাপুরের অদূরেই অবস্থিত 'ফরেস্ট সিটি'কে বলা হয়েছিল ‘সমগ্র মানবজাতির জন্য এক স্বপ্নিল স্বর্গ’। কিন্তু আজ তা এক প্রায় নির্জন শহর। যতজনের থাকার কথা তার এক শতাংশেরও কম মানুষ এখানে থাকেন। খালি চোখে দেখলে তা জনশূন্যই মনে হয়।

  • এই শহরে হাঁটতে বেরলে দেখা যাবে, কেউ কোত্থাও নেই! এর মাত্র কয়েকটি ইউনিটে মানুষ থাকেন। সংখ্যাটা একেবারেই সামান্য। তাই অবাক হয়ে দেখতে হয় গগনচুম্বী অট্টালিকাগুলিতে কেউই নেই। ভিতরে ঢুকলে দেখা যাবে জানলা-দরজায় ধুলো জমেছে। রয়েছে শপিং মলও। কিন্তু সেখানে গেলে দেখবেন অধিকাংশ দোকানই হয় বন্ধ, নয় নির্মীয়মাণ অবস্থায় থমকে রয়েছে।

  • কিন্তু কেন এমন পরিস্থিতি? বিনিয়োগকারীদের অন্যতম জেসন ডেং সংবাদ সংস্থা বিবিসিকে বলছে, ''২০১৬ সালে আমরা এই শহরকে স্বর্ণশহর বলেছিলাম। এতটাই সুন্দর ছিল শহরটা!'' শহরে পাঁচটি সম্পত্তি কিনেও ফেলেছিলেন তিনি। কিন্তু এখন কার্যতই কপাল চাপড়াচ্ছেন। মাঝে মাঝে স্থানীয় নেশাগ্রস্তদের দেখা মেলে। সৈকতের কাছাকাছি অঞ্চলে তাঁদের দৌরাত্ম্য।

  • এই শহরের কার্যতই 'পরিত্যক্ত' হয়ে যাওয়ার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে একটি হল অত্যাধিক দাম! আরেকটি হল এর অবস্থান। বিপুল খরচ করে জনমানবহীন কোনও স্থানে কেই বা আসতে চাইবে? এর সঙ্গে উল্লেখ করা যায় রাজনৈতিক কারণের দিকটিও। ২০১৮ সালে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্রেফ চিনা ক্রেতাদের জন্যই ভিসা সীমিত করেছিলেন। তাঁর কাছে এই শহর ছিল স্রেফ বিদেশিদের জন্য নির্মিত জনপদ।

  • এখন এই শহরের যাঁরা বাসিন্দা তাঁদের সিংহভাগই চিনা। মনে মনে তাঁরা মালয়েশিয়ার এই লাইফস্টাইল পছন্দ করে এখানেই রয়ে গিয়েছেন। কিন্তু তাঁরা নেহাতই সংখ্যালঘু। ফলে গোটা শহরটাই আশ্চর্য নীরব। রাত বাড়লে অট্টালিকাগুলিতে আলো জ্বলে ওঠে। রেস্তরাঁয় গান বাজে। কিন্তু আলো ও গান সত্ত্বেও গা ছমছমে নীরবতা আগাগোড়াই ঢেকে রাখে শহরটির চারপাশ। শহর হয়েও তা হয়ে যান জঙ্গলেরই মতো।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Malaysia
Advertisement
Tags :
Malaysia

নিয়মিত খবরে থাকতে ফলো করুন