দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kerala

এ কেমন 'চোর', চুরি করতে গিয়ে ৭ দিন ফাঁকা বাড়িতেই 'সংসার' যুবকের! থ পুলিশও

বাড়িটিতে কেউ আছেন এই বিষয়টি বোঝার পর মালিককে খবর দেন প্রতিবেশীরা। তারপরই মালিকের ছেলে তাঁর এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে দেখেন, সামনে ও পিছনের দরজা ভাঙা!
Subhankar Patra
04:46 PM Sep 16, 2026 IST
বাড়িটিতে কেউ আছেন এই বিষয়টি বোঝার পর মালিককে খবর দেন প্রতিবেশীরা। তারপরই মালিকের ছেলে তাঁর এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে দেখেন, সামনে ও পিছনের দরজা ভাঙা!
এআই ছবি।

ফাঁকা বাড়ি পেয়ে চুরি করতে ঢুকেছিল চোর! ঘরে ঢুকে বাড়িটির অন্দরসজ্জা পছন্দ হয়ে যায় তার। ব্যস! সেখানেই ঘর পাতে ওই যুবক। সেখানেই থাকছিল, ঘুমাচ্ছিল। এমনকী 'রাতের কাজ' করছিল ওই বাড়ি থেকে। সাত দিন পর তা বুঝতে পেরে বাড়ির মালিককে খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে ছুটে আসেন মালিকের ছেলে। খাটের তলা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়। পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরের। মানাথালা ব্লক অফিসের কাছে একটি ফাঁকা বাড়িতে চুরি করতে ঢোকেন অসমের ডিব্রুগড় জেলার নাহারকাটিয়ার বাসিন্দা রাধেশ্যাম গড়। সে পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। ওই বাড়িটি এক আইনজীবীর। মালিক রিপল হামসা ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বাড়িটিতে থাকছিলেন না। সাত দিন আগে চুরি করতে গিয়ে বাড়িটির 'প্রেমে' পড়ে যায় যুবক। সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় সে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বাড়িটিতে কেউ থাকছেন, এই বিষয়টি বোঝার পরই মালিককে খবর দেন প্রতিবেশীরা। তারপরই রিপল হামসার ছেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়ে দেখেন, সামনে ও পিছনের দরজা ভাঙা। ঘরের ভিতরে আলমারি খোলা। জিনিসপত্র তছনছ করা হয়েছে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।

থানার আধিকারিক, পরিবারের সদস্য ও কয়েকজন প্রতিবেশীরা মিলে বাড়িতে তল্লাশি শুরু করে। তারপরই দ্বিতীয় তলার একটি ঘরের খাটের নিচ থেকে অভিযুক্ত যুবককে পাকড়াও করা হয়। পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোনও মূল্যবান সামগ্রী চুরি গিয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় অবাক পরিবারের সদস্য থেকে পুলিশ আধিকারিকরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kerala
Advertisement
Tags :
Kerala

নিয়মিত খবরে থাকতে ফলো করুন