দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kanksa

কিছুই ছাড়েনি চোর! নগদ-সোনার সঙ্গে উধাও সাবান-তেলও, কাঁকসায় দুঃসাহসিক চুরি

কাঁকসা থানার কাছে একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গাঙ্গুলি পাড়ায়।
Jaba Sen
05:03 PM Sep 26, 2026 IST
কাঁকসা থানার কাছে একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গাঙ্গুলি পাড়ায়।
বাড়িতে চুরি। লন্ডভন্ড ঘর। নিজস্ব ছবি।

কিছুই ছাড়েনি চোর। সোনা, নগদের পাশাপাশি সাবান, তেলও নিয়ে গেল দুষ্কৃতীরা। দুর্গাপুরের কাঁকসা থানার সন্নিকটে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গাঙ্গুলি পাড়ায়। বাড়িতে তালা মেরে তিন দিনের জন্য মেয়ের বাড়িতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। শনিবার সকালে বাড়িতে ফিরে আসার কথা ছিল তাঁদের। সেইমতো বাড়ির কাজের জন্য আসা মহিলা শনিবার সকালে বাড়িতে এসে দেখেন, মেন দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকতেই চোখে পড়ে ঘরের ভয়াবহ অবস্থা। তছনছ হয়ে রয়েছে ঘরের সমস্ত জিনিসপত্র।

অভিযোগ, বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা, সোনা-গয়না, বাসনপত্র-সহ একাধিক সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এমনকি বাদ যায়নি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও। বাড়ি থেকে সাবান, মাথায় মাখার তেল পর্যন্ত নিয়ে গিয়েছে চোরেরা। কী কী জিনিস খোয়া গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কাঁকসা থানার এত কাছে ফের চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকার নিরাপত্তা নিয়ে। বারবার একই ধরনের ঘটনায় আতঙ্ক বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। বাড়ি ফাঁকা রেখে বাইরে যাওয়ার ক্ষেত্রেও এখন দুশ্চিন্তায় পড়ছেন পরিবারের সদস্যরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

পরিবারের সদস্য রত্না হাজরা বলেন, "সব তছনছ করেছে। বাড়ির সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি।" ঘটনার খবর দেওয়া হয়েছে কাঁকসা থানার পুলিশকে। কে বা কারা এই চুরির ঘটনায় জড়িত, কীভাবে বাড়ির নিরাপত্তা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢুকল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kanksa
Advertisement
Tags :
Kanksa

নিয়মিত খবরে থাকতে ফলো করুন