নকল করতে স্যানিটারি ন্যাপকিন পরে পরীক্ষাকেন্দ্রে যুবক! আচমকা গেজেট ভাইব্রেট হতেই...
Tiyasha Sarkar
নকল করতে ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন যুবক। কাকপক্ষীতেও যাতে টের না পায়, তাই স্যানিটারি ন্যাপকিন পরে তার মধ্যে গেজেটটি নিয়ে ঢুকেছিলেন তিনি। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। নিস্তব্ধ পরীক্ষাকেন্দ্রে কিছু একটা শব্দ পান পরিদর্শক। এরপর তল্লাশি চালাতেই খেলা শেষ!
ব্যাপারটা ঠিক কী? ঘটনাটি ঘটেছে ঝাঁসিতে। ‘প্রিলিমিনারি এলিজিবিলিটি টেস্ট’ (পিইটি)-এ অংশ নিয়েছিলেন প্রয়াগরাজের বাসিন্দা অশোক প্যাটেল। তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল নওয়াবাদ থানার একটি কলেজ। নির্ধারিত সময়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান তিনি। শুরু হয় পরীক্ষা। আচমকা পরিদর্শক পরীক্ষার্থীর কাছ থেকে গুনগুন শব্দ শুনতে পান। স্বাভাবিকভাবেই তাঁর সন্দেহ হয়। এরপরই আকাশকে তল্লাশি করা হয়। তাতেই চক্ষুচড়কগাছ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক স্রেফ নকল করার জন্য অন্তর্বাসের মধ্যে পরে এসেছিলেন স্যানিটারি ন্যাপকিন। তাতেই রাখা ছিল গেজেট। ভেবেছিলেন মেটাল ডিটেক্টর দিতে তল্লাশি চালালেও ধরা পরবেন না তিনি। সম্ভবত, গেজেটটি ভাইব্রেট করে, তাতেই গুনগুন শব্দ পান পরিদর্শক।
আরও পড়ুন:
বিষয়টা জানার পরই অফিসাররা পরীক্ষা কেন্দ্রে যান। অভিযুক্ত পরীক্ষার্থীর কাছ থেকে ডিভাইসটি ও অন্যান্য সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এপ্রসঙ্গে এসপি সিটি প্রীতি সিং জানিয়েছেন, পুলিশ নির্দিষ্ট আইনি ধারায় মামলা দায়ের করবে। তবে নকল করতে এমন ফন্দিতে হতবাক সকলেই।