দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Robot

নিতম্ব স্পর্শ করে অশ্লীল অঙ্গভঙ্গি! শ্লীলতাহানির দায়ে পাকড়াও রোবট

কী বলছেন তদন্তকারীরা?
Sayani Sen
09:28 PM Oct 14, 2026 IST
কী বলছেন তদন্তকারীরা?
  • শ্লীলতাহানির অভিযোগ নতুন নয়। নিত্যদিন বহু তরুণী নানারকম নির্যাতনের শিকার হন। তবে এবার কোনও মানুষ নন। যন্ত্রমানব অর্থাৎ রোবটের বিরুদ্ধেও উঠল শ্লীলতাহানির অভিযোগ। যা শুনে চোখ কপালে ওঠার জোগাড় প্রায় সকলের।

  • একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে জার্মানিতে। খাবারের দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন নির্যাতিতা। সেই সময় তাঁর পিছনে এসে দাঁড়ায় একটি রোবট। যার উচ্চতা ১.২ মিটার। নির্যাতিতার দাবি, তাঁর পিছনে অশ্লীল স্পর্শ করে রোবট। এখানেই শেষ নয়, সে অশ্লীল অঙ্গভঙ্গি করে বলেও দাবি।

  • আতঙ্কিত হয়ে পড়েন নির্যাতিতা। তিনি দৌড়তে শুরু করেন। জানা গিয়েছে, গোটা ঘটনাটি নাকি সোশাল মিডিয়ায় সম্প্রচারিত হয়। জানা গিয়েছে, রোবটটিকে নাকি নিয়ন্ত্রণ করছিল দু'জন। তাদের মধ্যে একজন ১৬ এবং একজন বছর উনিশের তরুণ।

  • এই অভিযোগ পুলিশের কাছে পৌঁছতে বিশেষ সময় লাগেনি। অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ তড়িঘটি ঘটনাস্থলে পৌঁছয়। রোবটটিকে উদ্ধার করা হয়। ওই রোবটটিকে বাজেয়াপ্ত করা হয়। এছাড়া যারা রোবটটিকে নিয়ন্ত্রণ করছিল, তাদের কাছে থাকা মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে।

  • কীভাবে ওই রোবটটি কাজ করছিল? নির্যাতিতার যৌন হেনস্তার জন্য রোবটটিকে ইচ্ছাকৃতভাবে কাজে লাগানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সবদিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে।

  • এই ঘটনায় স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়া কোথায় রোবট নিয়ে কাজ করা উচিত আর কোথায় নয়, সে প্রশ্নও উঠছে। এই ধরনের ঘৃণ্য কাজ যে বা যারা করবে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Robot
Advertisement
Tags :
Robot

নিয়মিত খবরে থাকতে ফলো করুন