দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Hanuman Idol

মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে 'অলৌকিক' কাণ্ড, ভাইরাল ভিডিও

রাস্তা সম্প্রসারণের জন্য ১৭০ বছরের পুরনো খাড়ে হনুমান মন্দিরটিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিল উজ্জয়নী পৌরনিগম।
Kishore Ghosh
09:39 PM Sep 08, 2026 IST
রাস্তা সম্প্রসারণের জন্য ১৭০ বছরের পুরনো খাড়ে হনুমান মন্দিরটিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিল উজ্জয়নী পৌরনিগম।
উজ্জয়িনীর খাড়ে হনুমান মন্দির। ছবি: সংগৃহীত।

সম্প্রতি নিম করোলি বাবার জীবন অবলম্বনে ‘হনুমান অংশ’ ছবিটি মুক্তি পেয়েছে। যেখানে নিম করোলি বাবার জীবনের অলৌকিক কাহিনি বর্ণনা করা হয়েছে। মূল বার্তা হল, ঈশ্বরের প্রতি ভক্তি একজন ভক্তকে এতটাই শক্তিশালী করে তুলতে পারে যে, তিনি অলৌকিক কাজ করতেও সক্ষম হন। গত তিন দিন ধরে মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরও এক 'অলৌকিক' কাণ্ডের সাক্ষী। যার সঙ্গে সম্পর্ক রয়েছে পবনপুত্র হনুমানের। কী ঘটেছে?

রাস্তা সম্প্রসারণের জন্য ১৭০ বছরের পুরনো খাড়ে হনুমান মন্দিরটিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিল উজ্জয়নীর পৌরনিগম। সেই মতো পুরনো মন্দিরটিকে ভাঙা হয়। সমস্যা হয় যখন ট্যাঙ্কি চকে বিরাট হনুমান মূর্তিটিকে সরানোর জন্য কাজ শুরু করেন পৌরনিগমের কর্মীরা। যদিও জেসিবি-সহ একাধিক ভারী সরঞ্জাম দিয়ে বারবার চেষ্টা করেও হনুমান মূর্তিটিকে একচুল নড়াতে পারেননি তাঁরা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত তিনদিনে চারবার মূর্তি সরানোর চেষ্টা হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই অসফল হয় প্রচেষ্টা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এই অবস্থায় মূর্তিটিকে কীভাবে নিরাপদে স্থানান্তর করা যায় সেই বিষয়ে নতুন করে আলোচনা করছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা মূর্তির আশেপাশের মন্দিরের ভাঙা  কাঠামো পর্যবেক্ষণ করছেন। সবদিক বিচার করে পঞ্চমবার চেষ্টা হবে বলে জানা গিয়েছে। যদিও ভক্তেরা এইসব যুক্তি কিংবা প্রযুক্তিগত বাঁধা মানতে নারাজ। তাঁদের বক্তব্য, আসলে ১৭০ বছর ধরে এই স্থান বিরাজ করা হনুমানজি বাসস্থান পরিবর্তন করতে চাইছেন না। ভক্তদের দাবি, বজরংবলীর অনিচ্ছার কারণেই শতচেষ্টাতেও মূর্তিটিকে নড়াতে পারছেন না পৌর নিগমের কর্মীরা।

উজ্জয়িনীর খাড়ে হনুমান মূর্তির 'অলৌকিক' কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশেরও দাবি, দেবতার লীলার কারণেই মানুষের চেষ্টা বৃথা হচ্ছে। এদিকে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আট ফুট উচ্চতার পাথরের মূর্তিটি মাটিতে অনেকখানি প্রথিত রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই কারণেই শতবর্ষ পুরনো মূর্তিটিকে স্থানান্তরে বেগ পেতে হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
HanumanMadhya Pradesh
Advertisement
Tags :
HanumanMadhya Pradesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন