দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Viral Video

স্যুটকেসে রেলের চাদর! ধরা পড়ে আজব যুক্তি দম্পতির! ভাইরাল ভিডিওয় নিন্দার ঝড়

'অপরাধ করেও এত রোয়াব!' বলছেন নেটিজেনরা।
Biswadip Dey
02:53 PM Sep 18, 2026 IST
'অপরাধ করেও এত রোয়াব!' বলছেন নেটিজেনরা।
ছবি: এআই।

রেলের সাদা চাদর স্যুটকেসের ভিতরে! স্টেশনে বামাল ধরা পড়েও রীতিমতো তেড়েফুঁড়ে উঠতে দেখা গেল এক দম্পতিকে। বিশেষত গৃহবধূকে। ভাইরাল হয়ে গিয়েছে এমনই এক ভিডিও! যাকে ঘিরে নিন্দার ঝড় নেটপাড়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

ভিডিওয় দেখা যাচ্ছে, ওই মহিলার স্বামী স্যুটকেসটি খুলেছেন। ভিতরে দেখা যাচ্ছে রেলের বেডশিট। মহিলার কোলে ছিল একটি শিশু। তাঁর সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটি চলছে। কেন তিনি এই কাজ করেছেন, এর জবাবে মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ''আপনাকে তো বললাম কেন এটা করেছি। আমাদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।'' কে নিয়েছে জিজ্ঞেস করা হলে তিনি বলে ওঠেন, ''টিকিট চেকার।'' তাঁকে বারবার বলা হতে থাকে কেন তিনি ও তাঁর স্বামী এমন কাজ করেছেন। এতে লজ্জিত না হয়ে ওই মহিলাকে বলতে দেখা গিয়েছে, ''আমরা তো ফিরিয়েই দিচ্ছি।''

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

গোটা ঘটনার সময় মহিলার স্বামীকে হাসতে দেখা যাচ্ছে। তিনি ক্যামেরা বন্ধ করারও আর্জি জানাতে থাকেন। যিনি ভিডিও করছিলেন তিনি বলতে থাকেন, ''এমন কোরো না।'' ভাইরাল হওয়া ভিডিওয় সবটাই দেখা গিয়েছে। সেখানে ক্যাপশনে লেখা রয়েছে- 'দেখুন ওঁদের হাসি। হাতেনাতে ধরা পড়েও আক্ষেপ বা লজ্জার কোনও চিহ্নও নেই!'

ভিডিও দেখে অনেকই নিন্দায় মুখর হয়েছেন। 'ধরা পড়ার পরেও সে সেই লোকটিকে বকাঝকা করছে যে তাকে চুরি করতে ধরেছে।' আরেকজন ব্যবহারকারী লিখেছেন, 'লজ্জাজনক!' একটি মন্তব্যে লেখা, 'এই লোকগুলোকে এক সপ্তাহের জন্য জেলে পাঠানো উচিত।' আরেকজন নেটিজেনের মত, 'আমি কখনওই বুঝতে পারি না যে অপরাধ করার পরেও কিছু মানুষ এভাবে নির্দোষ থাকে কী করে?'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Viral Video
Advertisement
Tags :
Viral Video

নিয়মিত খবরে থাকতে ফলো করুন