দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Viral Video

জলাশয়ে হুটোপুটি বাচ্চাদের, পাড়ে ঠায় বসে মা! ভাইরাল বাঘ পরিবারের বিরল 'পুল পার্টি'

মহারাষ্ট্রের টাডোবা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে মা বাঘের নজরদারি দেখে প্রশংসা নেটিজেনদের, দেখেছেন ভিডিওটি?
Sucheta Sengupta
07:22 PM Sep 19, 2026 IST
মহারাষ্ট্রের টাডোবা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে মা বাঘের নজরদারি দেখে প্রশংসা নেটিজেনদের, দেখেছেন ভিডিওটি?

বাচ্চাদের প্রতি মায়ের নজর জীবজগতের খুব স্বাভাবিক ঘটনা। মানুষ তো বটেই, মানবেতর প্রাণীদের মধ্যে এই নজরদারি দেখা যায় হরদম। তাই বলে বাচ্চাদের জলকেলিতেও তীক্ষ্ম দৃষ্টি রাখবেন মা! এ কি মেনে নেওয়া যায়? হয়ত না। কিন্তু শাবকদের জলে ছেড়ে মা যদি ওভাবে পাড়ে বসে নজর না রাখত, তবে এমন নয়নাভিরাম, বিরল দৃশ্য থেকে বঞ্চিত হতাম আমরা। মহারাষ্ট্রের টাডোবা-আন্ধেরি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে একসঙ্গে বাঘ পরিবারের ভিডিও রীতিমতো ভাইরাল। মা বাঘের নজরদারি দেখে প্রশংসায় ভরালেন নেটিজেনরা। প্রাক্তন বনাধিকারিক নিজের এক্স হ্যান্ডলে সেই ভিডিও পোস্ট করার পর থেকে তা ঘুরছে পশুপ্রেমীদের সোশাল মিডিয়ার পাতায়।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, সংরক্ষণ কেন্দ্রে ভিতরে একটি ছোট, সরু কর্দমাক্ত জলাশয়ে নেমে পড়েছে তিন থেকে চারটি ব্যাঘ্র শাবক। কেউ জলে অর্ধেক শরীর ডুবিয়ে দিয়েছে, কেউ সাঁতরাচ্ছে, কেউ আবার শুধুমাত্র স্থির হয়ে চারপাশ দেখে নিচ্ছে। জলাশয়ের পাড়ে বসে তাদের আবার বেশ নজরে রাখছেন মা বাঘ। মাঝেমধ্যেই জলের কাছে মুখ এনে দেখে নিচ্ছে, জলকেলির নামে শাবকদের বেশি দুরন্তপনা করছে না তো? অথবা ভাসতে ভাসতে বেশি দূরে চলে যাচ্ছে না তো? তেমন বেগতিক দেখলেই হালকা হুঙ্কার দিয়ে মা বুঝিয়ে দিচ্ছে, 'আমি কিন্তু সব দেখছি।'

ঘটনাটা ঠিক কী? টাডোবার বনকর্মী রাহুল মঙ্গম নিজের এক্স হ্যান্ডল থেকে বাঘেদের গতিবিধি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতেই ধরা পড়েছে ব্যাঘ্র পরিবারের জমজমাট রোজনামচা! ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, সংরক্ষণ কেন্দ্রে ভিতরে একটি ছোট, সরু কর্দমাক্ত জলাশয়ে নেমে পড়েছে তিন থেকে চারটি ব্যাঘ্র শাবক। কেউ জলে অর্ধেক শরীর ডুবিয়ে দিয়েছে, কেউ সাঁতরাচ্ছে, কেউ আবার শুধুমাত্র স্থির হয়ে চারপাশ দেখে নিচ্ছে। জলাশয়ের পাড়ে বসে তাদের আবার বেশ নজরে রাখছেন মা বাঘ। মাঝেমধ্যেই জলের কাছে মুখ এনে দেখে নিচ্ছে, জলকেলির নামে শাবকদের বেশি দুরন্তপনা করছে না তো? অথবা ভাসতে ভাসতে বেশি দূরে চলে যাচ্ছে না তো? তেমন বেগতিক দেখলেই হালকা হুঙ্কার দিয়ে মা বুঝিয়ে দিচ্ছে, 'আমি কিন্তু সব দেখছি।' হাবভাব অন্তত তেমনই।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

রাহুল মঙ্গমের সেই ভিডিওটি রিপোস্ট করেছেন প্রাক্তন আইএফএস আধিকারিক সুশান্ত নন্দ। সঙ্গে তিনি লিখেছেন, 'আমার দেখা সবচেয়ে সুন্দর পুল পার্টি। রক্ষণশীল মায়ের কড়া নজরদারিতে বাচ্চারা মজা করছে।' এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল। জঙ্গল আর বন্যপ্রাণপ্রেমীদের বক্তব্য, টাডোবায় খোলামেলা পরিবেশে বাঘ দেখা গেলেও এভাবে একটা গোটা পরিবারকে একসঙ্গে দেখতে পাওয়াটা বিরল। আবার কারও কারও মতে, মা বাঘ সকলের চোখের আড়ালেই এভাবে শাবকদের নিয়ে বিচরণ করে। এবার সেখানকারই কর্মীর সৌজন্যে তাদের 'ব্যক্তিগত' মুহূর্ত ধরা পড়ল নেটপাড়ায়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Offbeat NewsPoolPartyTigressViral Video
Advertisement
Tags :
Offbeat NewsPoolPartyTigressViral Video

নিয়মিত খবরে থাকতে ফলো করুন