ছোট কিন্তু ছোট নয়..., নজরে ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী ছোট সংস্থাগুলির ভবিষ্যৎ
Amit Kumar Das
ছোট, ছোট আর্থিক পরিষেবা সংস্থাগুলির ভবিষ্যৎ কী? ঝুঁকি সামলাতে এরা কতটা পারদর্শী? তা বিচার করেই এই ধরনের সংস্থার হাত ধরা উচিত বলেই পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানালেন, সোমনাথ পাল।
কিউআর কোডের দিকে মোবাইল ফোন তাক করে যে ইলিশ মাছ বা পালং শাক কেনা যাবে, তা বছর দশেক আগেও ভাবা বেশ মুশকিল ছিল। আজ ফুচকা থেকে ফরেন ট্রিপ সবই ইউপিআই দিয়ে। ইউপিআই-এর নির্মাতা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ( National Payments Corporation of India) লিস্টেড শেয়ার নয়, এবং হয়তো হবেও না। কিন্তু ফোনপে, পেটিএম, গুগলপে ইত্যাদি ব্যবসা গড়ে উঠেছে ইউপিআই লেনদেনকে কেন্দ্র করে।
আরও পড়ুন:
ইউপিআই লেনদেন থেকে আজও এই সংস্থাগুলি কোনও রোজগার করতে পারে না। কিন্তু অদূর ভবিষ্যতে যখন পারবে, তখন কী হবে? আজকের আলোচনা ছোট আর্থিক পরিষেবা সংস্থা নিয়ে। সহজ ইংরিজিতে Small financial services companies। বিশাল ব্যাঙ্কগুলি তাদের পরিষেবা আর প্রোডাক্টের কথা বলে। কিন্তু, আজকের অনেক ছোট ফিনান্সিয়াল সংস্থা, সোজাসুজি গ্রাহকের সমস্যার কথা জানতে চায়, এবং সেই মতো সমাধান বাতলে দেয়। ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে শুধু প্যান, আধার নম্বর ও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিলে যদি কয়েক মিনিটের মধ্যে ঋণ অনুমোদন হয়ে যায়, তাহলে সেই রকম সংস্থার বৃদ্ধি কে আটকাবে?
অবশ্যই এরকম আপাত ছোট কোম্পানির (স্মল ক্যাপ) শেয়ার কেনবার আগে যথেষ্ট পড়াশোনার প্রয়োজন। বিশেষত তাদের ঝুঁকি সামলাবার দক্ষতা (রিস্ক ম্যানেজমেন্ট) ভাল ভাবে যাচাই করা দরকার। এ রকম বিভিন্ন ছোট বিত্ত বিষয়ক সংস্থা আজকের দিনে বিভিন্ন আর্থিক ক্ষেত্রে কাজ করছে। ডিজিটাল লেনদেন, ঋণ দেওয়া, বিমা সংক্রান্ত পরামর্শ ও ডিজিটাল মাধ্যমে বিক্রি, বিভিন্ন ঝুঁকির (রিস্ক) বন্ড বিক্রি, লগ্নি সংক্রান্ত বিভিন্ন কোম্পানি নতুন টেকনোলজি (ও নতুন সমাধান) নিয়ে এগিয়ে আসছে। এই সংস্থাগুলি ক্রেতা বা গ্রাহকের সাথে সরাসরি ব্যবসা করছে। আমার মতে আজকের দিনে আর্থিক পরিষেবায় ছোট কোম্পানিগুলিকে মোটামুটি পাঁচটি জায়গায় দেখা যাবে:
১. Wealthtech ও Investment Platform
নতুন প্রজন্মের বিনিয়োগকারী, মিউচুয়াল ফান্ড, স্টকস, বন্ডস, ইনসিওরেন্স ও রিটায়ারমেন্ট প্রোডাক্টস একই ডিজিটাল ইকোসিস্টেমে চাইবেন। তেমনই একটু মধ্যবয়সি মানুষ, যাঁদের হাতে সম্পদের পরিমাণ একটু বেশি, তাঁরা চাইবেন ব্যক্তিগত পরামর্শদাতা ও ঝুঁকি সামলানোর দক্ষতা। তারপর আছেন যাঁদের দরকার অবসর ও পেনশন বিষয়ক সমাধান।
২. InsurTech
ইনসিওরেন্সকে শুধু পলিসি বিক্রি থেকে সরিয়ে ব্যক্তিগত রিস্ক ম্যানেজমেন্ট ও ক্লেইমস এক্সপিরিয়েন্স নিয়ে সজাগ করার সুযোগ রয়েছে। পিবি ফিনটেক (মানে পলিসিবাজার) দেখুন উদাহরণ হিসাবে। এই লিস্টেড সংস্থা আজকের পরিবর্তনের একটি বড় উদাহরণ।
৩. Digital Lending ও MSME Finance
ছোট ব্যবসা ও নতুন ঋণ গ্রাহকদের জন্য বিকল্প আন্ডাররাইটিং বেশ বড় সুযোগ। এই ব্যাপারে আগেই আলোচনা হয়েছে।
৪. আর্থিক পরিকাঠামো
সবসময় গ্রাহক-মুখী আর্থিক ব্যবসাই যে সাফল্য পাবে তা নয়। CDSL বা CAMS দেখুন। এখানে পরিকাঠামো এবং লেনদেন সংক্রান্ত প্রযুক্তির ব্যবহার পাল্টে দিতে পারে আর্থিক ব্যবসার চেহারা।
৫. Embedded finance ও Al
ভবিষ্যতে গ্রাহক হয়তো আলাদা করে আর্থিক পরিষেবা খুঁজবেনই না। যে অ্যাপ দিয়ে তিনি ব্যবসা করেন, শপিং করেন, পে-রোল চালান বা ভ্রমণ করেন, সেখানেই তিনি পেয়ে যাবেন ক্রেডিট, ইনসিওরেন্স, ইনভেস্টমেন্ট বা পেমেন্ট জাতীয় প্রয়োজনীয় পরিষেবা।
হয়তো আগামী ৫ বা ১০ বছরে ভারতীয় আর্থিক পরিষেবা ধীরে ধীরে ব্যাঙ্ক কেন্দ্রিক থেকে গ্রাহক কেন্দ্রিকে পরিণত হবে। তার মানে কি ব্যাঙ্ক থাকবে না? আমার মতে, ব্যাঙ্ক অবশ্যই থাকবে তাদের মূলধন, বিশ্বাসযোগ্যতা, ব্যালেন্স শীট এবং বন্টন-ব্যবস্থা (নেটওয়ার্ক) নিয়ে। শুধু প্রসারিত হবে ভারতীয় আর্থিক পরিকাঠামোর দিগন্ত। অনেক নতুনত্ব ও ইতিবাচক সম্ভাবনার খবর আছে। এই সমস্ত নতুন আর্থিক ব্যবসার বেশিরভাগ নতুন শেয়ার হয়তো বাজারে আসবে মিডক্যাপ বা স্মলক্যাপ হিসেবে। ভারতের ভবিষ্যতের ওপর বাজি রেখে এই সব স্টক কেনা যেতেই পারে, সে সিদ্ধান্ত আপনার। কিন্তু এই বিনিয়োগ যথেষ্ট ঝুঁকিপূর্ণ, মনে রাখবেন। আরেকটি অপেক্ষাকৃত সহজ উপায় হলো গবেষণার দায়িত্ব ও পরিশ্রম মিউচুয়াল ফান্ড কোম্পানির হাতে তুলে দিয়ে বিভিন্ন থিম্যাটিক ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াল ফান্ডে বিনিয়োগ করা। কিন্তু তা-ও মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বিশেষ ভাবে পড়াশুনা করে এবং বিশেষজ্ঞের মতামত নিয়ে বিনিয়োগ করা উচিত। নচেৎ নয়।
লেখক কর্ণধার, ESPAC নতুন প্রজন্মের বিনিয়োগকারী, মিউচুয়াল ফান্ড, স্টকস, বন্ডস, ইনসিওরেন্স ও রিটায়ারমেন্ট প্রোডাক্টস একই ডিজিটাল ইকোসিস্টেমে চাইবেন। তেমনই একটু মধ্যবয়সি মানুষ, যাঁদের হাতে সম্পদের পরিমাণ একটু বেশি, তাঁরা চাইবেন ব্যক্তিগত পরামর্শদাতা ও ঝুঁকি সামলানোর দক্ষতা। তারপর আছেন যাঁদের দরকার অবসর ও পেনশন বিষয়ক সমাধান। ইনসিওরেন্সকে শুধু পলিসি বিক্রি থেকে সরিয়ে ব্যক্তিগত রিস্ক ম্যানেজমেন্ট ও ক্লেইমস এক্সপিরিয়েন্স নিয়ে সজাগ করার সুযোগ রয়েছে। পিবি ফিনটেক (মানে পলিসিবাজার) দেখুন উদাহরণ হিসাবে। এই লিস্টেড সংস্থা আজকের পরিবর্তনের একটি বড় উদাহরণ।
ছোট ব্যবসা ও নতুন ঋণ গ্রাহকদের জন্য বিকল্প আন্ডাররাইটিং বেশ বড় সুযোগ। এই ব্যাপারে আগেই আলোচনা হয়েছে। সবসময় গ্রাহক-মুখী আর্থিক ব্যবসাই যে সাফল্য পাবে তা নয়। CDSL বা CAMS দেখুন। এখানে পরিকাঠামো এবং লেনদেন সংক্রান্ত প্রযুক্তির ব্যবহার পাল্টে দিতে পারে আর্থিক ব্যবসার চেহারা। ভবিষ্যতে গ্রাহক হয়তো আলাদা করে আর্থিক পরিষেবা খুঁজবেনই না। যে অ্যাপ দিয়ে তিনি ব্যবসা করেন, শপিং করেন, পে-রোল চালান বা ভ্রমণ করেন, সেখানেই তিনি পেয়ে যাবেন ক্রেডিট, ইনসিওরেন্স, ইনভেস্টমেন্ট বা পেমেন্ট জাতীয় প্রয়োজনীয় পরিষেবা।