দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Performing Credit

পারফর্মিং ক্রেডিট: সুযোগ কোথায়, ঝুঁকিই বা কতটা?

প্রথমেই বলি, নতুন-পুরনো বহু ইনভেস্টরের কাছে নিয়মিত উপার্জন একটি বড় প্রয়োজন। স্থির আয় সম্বল করে অনেকেই নিজেদের মাসিক খরচ চালান, তঁাদের সংসার এর ওপরই নির্ভর করে। কাজেই রেগুলার ইনকাম তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
Subhodeep Mullick
06:20 PM Nov 02, 2026 IST
প্রথমেই বলি, নতুন-পুরনো বহু ইনভেস্টরের কাছে নিয়মিত উপার্জন একটি বড় প্রয়োজন। স্থির আয় সম্বল করে অনেকেই নিজেদের মাসিক খরচ চালান, তঁাদের সংসার এর ওপরই নির্ভর করে। কাজেই রেগুলার ইনকাম তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
প্রতীকী ছবি।

ইদানিং ডেট মার্কেট ঘিরে নতুন আলোচনার সুযোগ এসেছে, ইনভেস্টর মহলে বিভিন্ন ডেট ইনস্ট্রুমেন্ট বা ঋণপত্র নিয়ে চর্চা চলছে। নয়া প্রজন্মের কাছে পারফর্মিং ক্রেডিট গ্রহণযোগ্য হয়ে উঠবে, এমনই মনে করেন সিইও এবং কো-ফাউন্ডার, ম্যাভেনার্ক অ্যাডভাইসর্স প্রাইভেট লিমিটেড, পল্লবী ঘোষ। সাক্ষাৎকার নিলেন নীলাঞ্জন দে

'Performing Credit' বলতে ঠিক কী বোঝায়? সাধারণ বিনিয়োগকারীর কাছে বিষয়টি কীভাবে ব্যাখ্যা করবেন?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

দেখুন, সহজ ভাষায় বললে, ‘পারফর্মিং ক্রেডিট’ বলতে এমন ঋণ বা ক্রেডিট এক্সপোজারকে বোঝায় যেখানে ঋণগ্রহীতা, মানে যে সংস্থা টাকা ধার নিচ্ছে, নিয়মিত সুদ ও মূলধন শোধ করছে, এবং বর্তমানে তার ঋণ পরিশোধে কোনও উল্লেখযোগ্য সমস্যা নেই। এটি এমন ক্রেডিট যা বাজারে সাধারণত পাওয়া বন্ড বা ডিবেঞ্চারের তুলনায় চেয়ে বেশি ইল্ড দিতে সক্ষম, অর্থাৎ যা সুন্দরভাবে ‘পারফর্ম’ করতে পারে। বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে দেখলে এর অন্যতম প্রধান আকর্ষণ হল ভাল রিটার্ন। এখানে বিনিয়োগকারী যথাযথ ক্যাশ ফ্লো পাওয়ার সুযোগ পান। এই ধরনের ইনভেস্টমেন্ট ইকু‌্যইটির মতো ব্যবসার মালিকানা দেয় না। বরং নির্দিষ্ট নীতি অনুযায়ী সুদ বা নির্ধারিত আয় (ফিক্সড ইনকাম) পাওয়ার সম্ভাবনা তৈরি করে। ফলে সাধারণ পোর্টফোলিওতে এটি একটি আলাদা মাত্রা যোগ করতে পারে।

আপনার মতে এখানে বিনিয়োগের মূল সুবিধা কী? ইনভেস্টর কী দেখে পা ফেলবেন?

প্রথমেই বলি, নতুন-পুরনো বহু ইনভেস্টরের কাছে নিয়মিত উপার্জন একটি বড় প্রয়োজন। স্থির আয় সম্বল করে অনেকেই নিজেদের মাসিক খরচ চালান, তঁাদের সংসার এর ওপরই নির্ভর করে। কাজেই রেগুলার ইনকাম তঁাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দ্বিতীয়ত দেখবেন যে, বেশির ভাগ ‘পারফর্মিং ক্রেডিট’ প্রকল্পে নানা জরুরি শর্ত আগে থেকেই নির্ধারিত থাকে। উদাহরণ হিসাবে বিনিয়োগের মেয়াদ, সুদের হার এবং repayment schedule নিয়ে বলতে পারি। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ইনভেস্টর এগুলি খতিয়ে দেখতে চাইবেন। আগে নির্ধারিত বলে প্রকল্পের মূল চরিত্র সম্বন্ধে সংশয় থাকে না। আর ইনভেস্টর শুরুতেই বুঝতে পারেন কীভাবে তঁার টাকা লগ্নি করা হচ্ছে, এবং কতদিন ধরে সেই লগ্নি চালু থাকবে। নিজের সময়সীমা বা টাইম হরাইজনের সঙ্গে মিলিয়ে তঁার বিনিয়োগ করা উচিত।
এই প্রসঙ্গে আরও একটি বিষয় নিয়ে বলতে চাই। আমরা জানি ডাইভারসিফিকেশন খুব গুরুত্বপূর্ণ। ঋণপত্রে বিনিয়োগ করেন এমন ইনভেস্টরদের উদ্দেশ্যে বলছি–আপনাদের সামগ্রিক সঞ্চয় শুধুমাত্র ব্যাঙ্ক ডিপোজিটে ফেলে রাখবেন না। অথবা কেবলমাত্র বন্ড বা ডিবেঞ্চারে লগ্নি করবেন না। পোর্টফোলিওতে বৈচিত্র‌্য আনা দরকার। কারণ একটু অন্যভাবে চিন্তা করার সময় এসেছে। বাছাই করা ক্রেডিট এক্সপোজার যোগ করে ভাল ফল পেতে পারেন। তবে এর সঙ্গে আরও এক জরুরি বার্তা দিতে চাই আমি। বাছাই করতে হবে সাবধানে, সব ধরনের ক্রেডিট সকলের জন্য একশো ভাগ সঠিক নাও হতে পারে। বিশেষত যঁারা কেবলমাত্র নিশ্চিত আয় খুঁজছেন, তঁাদের জন্য এই শেষ কথাটির অসীম গুরুত্ব আছে।

তাহলে কোনও 'পারফর্মিং ক্রেডিট' প্রকল্প যদি বেছে নিতে হয়, সিদ্ধান্ত নেওয়ার সময় বিনিয়োগকারীকে কোন শর্তগুলি গোড়াতেই বুঝতে হবে?

আমরা প্রত্যেককে বলি শুধুমাত্র শুধু বিজ্ঞাপিত ইল্ড দেখে ঝঁাপিয়ে পড়বেন না। তা না করে প্রথমেই বোঝার চেষ্টা করুন আন্ডারলায়িং বরোয়ার (বা বরোয়ার্স) কারা, তাঁদের ক্রেডিট প্রোফাইল কেমন এবং তাঁদের ক্ষেত্রে ঋণের টাকা ঠিক কোন কাজে ব্যবহৃত হচ্ছে। এখানে ক্রেডিট প্রোফাইল যে খুব গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলতে হবে না। এরপর নিশ্চয় দেখতে হবে ঋণের দরকারি শর্তগুলি – টেনিওর, এক্সপেক্টেড ইল্ড এবং রিপেমেন্ট শিডিউল তো অবশ্যই এই তালিকায় পড়বে।

মনে রাখবেন, সিকিওরিটি বা কো-ল‌্যাটেরাল থাকলে তা বড়সড় তফাত গড়ে দিতে পারে। সেই সিকিউরিটি কী ধরনের, তার এনফোর্সেবিলিটি কতখানি? এই প্রশ্নের উত্তর জানা দরকার। একই সঙ্গে বিনিয়োগকারীর ক্ষেত্রে রিপেমেন্ট সম্বন্ধে অবস্থানও বুঝতে হবে। সম্ভাব্য ডিফল্ট হলে কার আগে টাকা ফেরত পাওয়ার অধিকার রয়েছে, তা জানা উচিত। এর সঙ্গে নানা অন্য বিষয়ও জড়িত। যেমন ধরুন, ফি’স (যদি থাকে) ট‌্যাক্সেস, লিকুইডিটি (বা মেয়াদ শেষ হওয়ার আগে টাকা বের করে নেওয়ার সুযোগ) ইত্যাদি খতিয়ে দেখা উচিত।

শেষে জিজ্ঞাসা করি, 'পারফর্মিং ক্রেডিট' প্রকল্পের ক্ষেত্রে ঝুঁকি কোথায়? সাধারণ ইনভেস্টর কী নিয়ে সতর্ক থাকবেন?

ঋণপত্রের ক্ষেত্রে জোরদার ঝুঁকি হল ক্রেডিট রিস্ক-জনিত। যদি ঋণগ্রহীতা বা বরোয়ার নির্দিষ্ট সময় মেনে সুদ না দিতে পারে, তাহলে কী হবে? মূলধন বা ক্যাপিটাল যদি ফেরত না আসে তাহলে তো অসুবিধা। তেমন সম্ভাবনা কি আদৌ আছে? বোঝা দরকার। কোনও বিশেষ বিনিয়োগ আজ পারফর্মিং হলেও ভবিষ্যতে যদি বরোয়ারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তাহলে?

আরও এক ওজনদার প্রসঙ্গে যাই, লিকুইডিটি রিস্ক। আচম্বিতে যদি প্রয়োজন পড়ে, তাহলে কি সহজে এক্সিট করা যাবে, স্বচ্ছভাবে কি বিক্রি করে দেওয়া সম্ভব হবে? বলা বাহুল্য লিকুইডিটি সম্বন্ধে আপোস কেউ করতে চাইবেন না। তাই বিনিয়োগকারীকে শুধু সম্ভাব্য ইল্ড নয়, বরোয়ারের গুণমান, সিকিউরিটি, টেনিওর আর রি-পেমেন্ট স্ট্রাকচার নিয়ে সতর্ক থাকতে হবে। আর হ্যাঁ, নিজের লিকুইডিটি রিকোয়ারমেন্ট কেমন, তা নিয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার।

যে কোনও ক্রেডিট স্ট্রাকচার দেখুন, বেশি রিটার্নের সম্ভাবনার সঙ্গে কিছু ঝুঁকি থাকা অযৌক্তিক নয়। আমাদের নিজস্ব প্রকল্পে ঝুঁকি সম্বন্ধে আমরা সব সময় সতর্ক। গ্রাহক যখন টাকা লগ্নি করছেন তিনি যেন সবসময়ই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Investment
Advertisement
Tags :
Investment

নিয়মিত খবরে থাকতে ফলো করুন