Advertisement
'কফিহাউসের আড্ডা'র খোঁজে দিলজিৎ, বৃষ্টিভেজা দুপুরে কলেজ স্ট্রিটে উপচে পড়ল ভিড়
মেঘলা দুপুরে আচমকাই কফি হাউসে দিলজিৎ দোসাঞ্ঝ। দেখুন ক্যামেরাবন্দি সব মুহূর্ত।
বৃষ্টিভেজা কলেজ স্ট্রিটে পৌঁছে নিরাপত্তারক্ষীদের নিয়ে কফিহাউসের স্যাঁতস্যাঁতে সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে গেলেন উপরে।
যেখানে একসময়ে আড্ডা দিতেন বাংলা সংস্কৃতির মহারথীরা। শহরের হৃৎস্পদন শুনতে দিলজিৎও পৌঁছে গেলেন ঠিক সেখানে।
মেন্যুকার্ড খুঁটিয়ে দেখে কফি অর্ডার করলেন। টেবিলে খাবার পৌঁছতেই হাসিমুখে বেয়ারার সঙ্গে কুশলমঙ্গল বিনিমিয় করেই ধোঁয়া ওঠা কফির পেয়ালা চুমুক দিলেন।
আর টেবিলও বেছে নিলেন কোনটা? ঠিক যেখানে জীবনানন্দ দাশের ফ্রেম বাঁধানো। গায়কের নান্দনিকবোধের তারিফ না করলেই নয়।
কফি হাউসে আগত সকলের ক্যামেরার তাক দিলজিৎ দোসাঞ্ঝের দিকে। সেই সমস্ত মুহূর্তই ক্যামেরাবন্দি করল গায়কের টিম। সুপারস্টারসুলভ কোনও হাবভাব নেই! ঘরের লোকের মতোই সকলকে আপন করে নিয়েছেন এক গাল হাসিতে।
শনিবার রাতে কলকাতা কনসার্ট (Diljit Dosanjh Kolkata Concert)। তার প্রাক্কালেই বাংলা গানকে সঙ্গী করে শহরের বুকে বিলি কাটলেন দিলজিৎ দোসাঞ্ঝ।
হলুদ ট্যাক্সি চড়ে হাওড়া ব্রিজ, মল্লিকঘাটের ফুল বাজার, কোলে মার্কেট, বড়বাজার ঘুরে পাঞ্জাবি পপস্টার আদ্যোপান্ত ‘ঘরের লোকে’র মতোই ধরা দিয়েছেন।
Published By: Sandipta BhanjaPosted: 08:57 PM Nov 30, 2024Updated: 09:01 PM Nov 30, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
