Advertisement
বলিউডের 'স্ত্রী' শ্রদ্ধার রূপে মুগ্ধ হলিউডের 'স্পাইডার ম্যান', রণবীরের পাশে কোন সুন্দরী?
সৌদি আরবের চলচ্চিত্র উৎসবে আর কার কার দেখা মিলল? দেখুন অ্যালবাম।
সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড-হলিউড মিলেমিশে একাকার। তাই তো রেড কার্পেটে বলিউডের 'স্ত্রী' শ্রদ্ধা কাপুরের রূপে মুগ্ধ হলিউডের 'স্পাইডার ম্যান' অ্যান্ড্রু গারফিল্ড।
প্রতিবারের মতো এবারও জেড্ডায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। সেখানে ফাল্গুনি শেন পিককের রং মহল কোর্টিয়ার কালেকশনের পোশাকে সেজে গিয়েছিলেন শ্রদ্ধা।
চলচ্চিত্র উৎসবে অ্যান্ড্রু এসেছিলেন স্যুট পরে। বিয়ার্ড লুক ছিল তাঁর। শ্রদ্ধাকে দেখেই এগিয়ে যান তারকা। হাত মেলান বলিউডের স্ত্রীর সঙ্গে। তার পর একসঙ্গে পোজ দেন ক্যামেরার সামনে।
সৌদি আরবের এই চলচ্চিত্র উৎসবেই আবার হলিউডের অভিনেত্রী-পরিচালক আলিভিয়া ওয়াইল্ডের সঙ্গে পোজ দেন রণবীর কাপুর। বলিউডের 'অ্যানিম্যাল' এদিন রেড হট গলাবন্ধে সেজেছিলেন।
Published By: Suparna MajumderPosted: 11:46 AM Dec 10, 2024Updated: 11:46 AM Dec 10, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
