Advertisement
এবার একফ্রেমে ঋত্বিক-বিক্রম, কেমন গল্প বলবে অভিরূপ ঘোষের 'মৃগয়া'?
টলিউডের পর্দায় এবার নতুন লড়াই।
টলিউডের পর্দায় এবার নতুন লড়াই। একদিকে ঋত্বিক চক্রবর্তী ও আরেকদিকে বিক্রম চট্টোপাধ্যায়। আর দুই অভিনেতার মাঝে পরিচালক অভিরূপ ঘোষ। ছবির নাম 'মৃগয়া'। সম্প্রতি হয়ে গেল এই ছবির শুভ মহরত।
ছবির গল্পে উঠে আসবে ২০২২ সালে কলকাতার সোনাগাছি এলাকার এক পতিতার খুনের ঘটনা। সত্যি ঘটনার অবলম্বনেই তৈরি এই ছবির গল্প।
তবে শুধুই বিক্রম নয়, এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকেও। এই দুই চরিত্রের দ্বন্দ্ব গল্পের অন্যতম মূল বিষয়, যাকে কেন্দ্র করে ছবিটি এগোবে।
Published By: Akash MisraPosted: 07:41 PM Dec 10, 2024Updated: 08:51 PM Dec 10, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
