দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Gopal Seva Rituals

মাখন-মিছরি না দিলে রুষ্ট হয় ছোট্ট গোপাল? জেনে নিন প্রসাদ নিবেদনের পদ্ধতি

ননীচোরা গোপালকে একেবারে নিজের সন্তানের মতো লালন পালন করেন বহু গৃহস্থ।
Sayani Sen
02:10 PM Aug 29, 2026 IST
ননীচোরা গোপালকে একেবারে নিজের সন্তানের মতো লালন পালন করেন বহু গৃহস্থ।
ছবি: সংগৃহীত

বেশিরভাগ হিন্দু বাড়িতেই গোপাল থাকে। ননীচোরা গোপালকে একেবারে নিজের সন্তানের মতো লালন পালন করেন বহু গৃহস্থ। তাকে যেমন পছন্দের খাবারদাবার দেওয়া হয়। আবার আলাদা বিছানা, বালিশে ঘুম পাড়ানোও হয়। বাড়ির খুদে সদস্যের মতো তার হাতে চকোলেট, লাড্ডু দেওয়া হয়। তবে আপনি কি মাঝেমধ্যেই গোপালের প্রিয় মাখন, মিছরি দিতে ভুলে যাচ্ছেন? তাতে কি রুষ্ট হতে পারে গোপাল? জেনে নিন প্রসাদ নিবেদনের পদ্ধতি।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাখন ও মিছরি গোপালের সবচেয়ে প্রিয়। তবে নিবেদন না করলেও যে গোপাল রুষ্ট হয়, তা নয়। কারণ, গোপাল একেবারের পরিবারের সদস্যের মতো। সেক্ষেত্রে না পেলে মোটেও রুষ্ট হয় না গোপাল। মাখন, মিছরি দিতে না পারলে চিনি, দুধ, দই, ফল, তালের বড়া, মালপোয়া নিবেদন করতে পারেন। তবে যা-ই দিন না কেন, তা যেন শুদ্ধ হয়, সেদিকে খেয়াল রাখুন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তবে প্রসাদ হিসাবে যা-ই গোপালকে নিবেদন করুন না কেন, সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা আবশ্যক। জেনে নিন সেই নিয়মগুলি কী।

নিয়ম মানার পাশারাশি ভক্তি সহকারে গোপালকে ভোগ নিবেদন করুন। তাতেই মিলবে আশীর্বাদ। সুখশান্তিতে ভরে উঠবে সংসার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Janmastami
Advertisement
Tags :
Janmastami

নিয়মিত খবরে থাকতে ফলো করুন