দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Manifestation Tips

দীর্ঘদিন ধরে অধরা স্বপ্ন? ১ নভেম্বর এভাবে জানান মনের ইচ্ছে, ধরা দেবে কাঙ্খিত সাফল্য!

আগামিকাল কীভাবে ম্যানিফেস্ট করলে দ্রুতই মিলবে ফল।
Tiyasha Sarkar
06:17 PM Oct 31, 2026 IST
আগামিকাল কীভাবে ম্যানিফেস্ট করলে দ্রুতই মিলবে ফল।
১ নভেম্বর এভাবে জানান মনের ইচ্ছে, ধরা দেবে কাঙ্খিত সাফল্য!

ম্যানিফেস্টেশন যে কতটা শক্তিশালী তা অনেকেই জানেন। সম্ভব-অসম্ভবের উর্ধ্বে গিয়ে অধিকাংশই স্রেফ বিশ্বাসের জেরে ম্যানিফেস্ট করেন। তারা ফলও পান বলেই দাবি। বলা হয়, ম্যানিফেস্ট করার জন্য ১ নভেম্বর দিনটি অত্যন্ত শুভ। কারণ, এইদিনে খুলে যায় বিশেষ পোর্টাল। ১১ তম মাসে ১ তারিখ, অর্থাৎ সর্বত্রই ১। যা আধ্যাত্মিক অগ্রগতির প্রতীক। বলা হয়, এই দিনে নির্দিষ্ট সময়ে নিজের লক্ষ্যের কথা ভাবলে দ্রুতই তা বাস্তবায়িত হয়। চলুন আজ জেনে নেওয়া যাক, আগামিকাল কীভাবে ম্যানিফেস্ট করলে দ্রুতই মিলবে ফল।

১. আগামিকাল সকাল ও রাত ঠিক ১১ টা বেজে ১১ মিনিটে মনকে শান্ত করে বসুন। ভাবুন আপনার স্বপ্ন পূরণ হয়েছে। স্বপ্ন পূরণ হলে আপনার ঠিক যেমন অনুভূতি হবে, সেটা অনুভব করার চেষ্টা করুন। ধন্যবাদ জানান ইউনিভার্সকে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

২. মন থেকে যা পেতে চান, তা কাগজে লিখুন। মনে মনে ভাবুন যে আপনি তা পেয়ে গিয়েছেন। এরপর সেই কাগজটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। মনে রাখবেন ঘুমোনোর ঠিক আগের মুহূর্ত ম্যানিফেস্ট করার জন্য আদর্শ।

৩. অনেকেই আছেন যারা সারাবছর ম্যানিফেস্ট করেন। তাঁরা সারা বছরের ম্যানিফেস্টেশনের কাগজ একত্রিত করুন। এরপর সেগুলোকে পুড়িয়ে ফেলুন। সেই সময় জপ করুন ‘ওঁ শ্রী হ্রীং শ্রীং মহালক্ষ্ম্যৈ নমঃ।’

৪. ব্যবসা বা চাকরিতে সমস্যা থাকলে আগামিকাল থেকে শুরু করতে পারেন বিশেষ পদ্ধতির ম্যানিফেস্টেশন। সকালে স্নান করে উঠে একটি ৯ ঘরের ছক কাটুন। প্রথম সারিতে লিখুন- ২৭, ২০, ২৫। দ্বিতীয় সারিতে লিখুন-২২, ২৪, ২৬। তৃতীয় সারিতে লিখুন- ২৩, ২৮,২১। টানা ১০৮ দিন একইভাবে ছক তৈরি করতে হবে। গ্রিডে লিখতে হবে সবুজ কালিতে। এরপর এই কাগজটি রাখুন আপনার অফিস বা ঘরের উত্তর দিকে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন