দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Orangutan

তালসারিতে ওরাংওটাং! তদন্তে নেমে ২ লক্ষ কোটির বন্যপ্রাণী পাচারচক্রের হদিশ দিল মার্কিন সংবাদমাধ্যম

উদয়পুর-তালসারির বনাঞ্চলে এদের খেলা করতে দেখা করতে দেখা গিয়েছিল।
Biswadip Dey
07:49 PM Oct 20, 2026 IST
উদয়পুর-তালসারির বনাঞ্চলে এদের খেলা করতে দেখা করতে দেখা গিয়েছিল।
  • মাসখানেকের সামান্য বেশি সময়ের আগের ঘটনা। ওড়িশা থেকে উদ্ধার হয় ৫টি ওরাংওটাং। তার আগে উদয়পুর-তালসারির বনাঞ্চলে এদের খেলা করতে দেখা গিয়েছিল। পাঁচটি শাবকের মধ্যে তিনটি পুরুষ ও দু’টি মাদী। বয়স ৬ মাস থেকে একবছরের মধ্যে। আর এই ঘটনাতেই এবার বিস্ফোরক দাবি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর। দাবি, এর নেপথ্যে রয়েছে বার্ষিক ২ হাজার কোটি ডলার তথা ২ লক্ষ কোটি টাকার বন্যপ্রাণী পাচারচক্র!

  • ওরাংওটাং মূলত তিনটি প্রজাতিতে বিভক্ত—বোর্নিয়ান, সুমাত্রান এবং টাপানুলি। তিনটি প্রজাতিকেই আইইউসিএন অত্যন্ত সংকটাপন্ন বা বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করা হয়। অত্যন্ত বুদ্ধিমান এই প্রাণীগুলি সাধারণত দলবদ্ধভাবে থাকে না। বরং তাদের ধীরস্থির ও একাই ঘুরে বেড়াতে দেখা যায়। পোষ্য প্রাণী হিসেবে এদের বিপুল চাহিদা। প্রশ্ন উঠেছিল, এদের এদেশে ঢুকে পড়ার নেপথ্যে কারা?

  • সিএনএন-এর দাবি, তাদের অনুসন্ধানী দল গত একমাস ধরে এই বিষয়ে লাগাতার তদন্ত চালিয়ে গিয়েছে। আর এরপর যা তথ্য মিলেছে তা বিশ্লেষণ করে সেই দল দাবি করছে, উদ্ধার হওয়া শাবকগুলির মা-কে হত্যা করেছে চোরাশিকারিরা। কেননা তা না হলে ওই শাবকগুলি চুরি করা সম্ভবই হত না। ফলে এসব ক্ষেত্রে তাদের মা-কে মেরে ফেলাই থাকে লক্ষ্য।

  • তদন্তকারীরা এও দাবি করেছে, ওই শাবকগুলিকে সমুদ্রপথে মালয়েশিয়া হয়ে থাইল্যান্ডে আনা হয়েছিল। তারপর সেখান থেকে অত্যন্ত গোপনে ভারতে। সেই সঙ্গে এও জানানো হয়েছে, ওড়িশা ও মিজোরাম থেকেই ভারতীয় ক্রেতা বা বিদেশি বাজারেও ওরাংওটাংগুলিকে পাঠানোর মতলব ছিল চোরাশিকারিদের। দাবি, এর নেপথ্যে রয়েছে লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা। রীতিমতো সক্রিয় এক পাচারচক্র এভাবেই ওরাংওটাংয়ের মতো বিলুপ্তপ্রায় প্রাণীকে অবলুপ্তির পথে ঠেলে দিচ্ছে।

  • বলে রাখা ভালো, এমনটাই মনে করছিল বন দপ্তরও। বন আধিকারিক প্রকাশচাঁদ গগিনেনি জানিয়েছিলেন, তাঁর সন্দেহ, কোনওভাবে চোরাচালান করার সময়ই এরা এখানে চলে আসে। কোন চক্র এর নেপথ্যে সবদিক খতিয়ে দেখার কথাও বলেন তিনি। আশাপ্রকাশ করেন, শিগগিরি এই বিষয়ে আলো ফেলা সম্ভব হবে। ওড়িশার বন ও পরিবেশ মন্ত্রী গণেশ রাম সিংখুন্তিয়ার নির্দেশে একটি প্রতিনিধি দল বিষয়টি অনুসন্ধান করে দেখছিল।

  • আপাতত ওড়িশার নন্দনকাননে রাখা হয়েছে ওরাংওটাংগুলিকে। তবে তাদের মধ্যে এখনও রয়ে গিয়েছে তীব্র আতঙ্ক। অথচ তাদের রাখা হয়েছে প্রাকৃতিক পরিবেশেই। কিন্তু এরপরও তারা গাছে উঠতে চাইছে না। ভয় পাচ্ছে। অথচ বানরজাতীয় অন্য প্রাণীদের মতোই ওরাংওটাংও গাছে গাছেই ঘুরে বেড়ায়। কিন্তু মনে করা হচ্ছে, এখনও আতঙ্কের মধ্যে থাকার কারণেই স্বাভাবিক আচরণ করতে ভয় পাচ্ছে তারা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Orangutan
Advertisement
Tags :
Orangutan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন