দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Spider

মিলনের পরই খেয়ে ফেলে সঙ্গিনী! পুরুষ মাকড়সার বিচিত্র যৌন জীবন

গবেষণায় দেখা গিয়েছে, এই প্রজাতির স্ত্রী মাকড়সারা নিজেদের শরীর গুটিয়ে নিয়ে মৃত সাজার ভান করে।
Biswadip Dey
05:52 PM Sep 23, 2026 IST
গবেষণায় দেখা গিয়েছে, এই প্রজাতির স্ত্রী মাকড়সারা নিজেদের শরীর গুটিয়ে নিয়ে মৃত সাজার ভান করে।
  • যৌনতা বিপজ্জনকও হতে পারে, বিশেষ করে আপনি যদি পুরুষ মাকড়সা হন! হ্যাঁ, শুনতে যতই বিচিত্র শুনতে লাগুক, সত্যিই বহু প্রজাতির মাকড়সার ক্ষেত্রে স্ত্রী মাকড়সাটি যৌন মিলনের পরে গিলে খায় তার সঙ্গীকে! তাই ওই প্রজাতির পুরুষ মাকড়সাগুলিকে প্রায়ই সিদ্ধান্ত নিতে হয় বেঁচে থাকা না প্রজনন! আরও আশ্চর্যের, বেশির ভাগ ক্ষেত্রেই তারা বেছে নেয় যৌনতাকেই।

  • তবে মৃত্যুকে সামনে রেখে যৌনতার পরও আত্মরক্ষার বিভিন্ন কৌশল গড়ে তুলেছে ওই পুরুষ মাকড়সারা। চিনের 'অ্যাটেরিজেনা অ্যাকুলিটা' প্রজাতির ফানেল মাকড়সারা আত্মরক্ষার নানা কৌশল গড়ে তুলেছে। যেমন- মিলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত স্ত্রী মাকড়সার কাছ থেকে সরে যাওয়া কিংবা তাকে রেশমের সুতোয় জড়িয়ে ফেলা যাতে সে আক্রমণ করতে না পারে।

  • আবার সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, এই প্রজাতির স্ত্রী মাকড়সারা নিজেদের শরীর গুটিয়ে নিয়ে মৃত সাজার ভান করে। এর ফলে পুরুষ মাকড়সারা তাদের কাছে আসার ও মিলন সম্পন্ন করার সুযোগ পায়। আবার অনেকেই যৌনতার শেষে স্ত্রী মাকড়সার বিষদাঁতের আক্রমণের শিকার না হয়েই দ্রুত সরে যেতে পারে। তবে সকলেরই সেই সৌভাগ্য হয় না।

  • চিনের জিংগাংশান বিশ্ববিদ্যালয়ের গবেষক জিহে লিউ-এর নেতৃত্বে এক গবেষক দল এই নিয়ে গবেষণা করেছে। তারা জানাচ্ছে, এই মিলন আসলে পারস্পরিক স্বার্থেরই মিলন। গবেষকরা ৬টি করে মাকড়সার তিনটি দলকে তরল নাইট্রোজেন দিয়ে হিমায়িত করে পরীক্ষা করে দেখেছেন। তাতেই ধরা পড়েছে আশ্চর্য সব তথ্য।

  • মনে রাখতে হবে, জীবজগতের মধ্যে মরা সেজে শত্রুর হাত থেকে বাঁচার কৌশল কিন্তু অনেক সময়ই দেখা যায়। যেহেতু বেশিরভাগ শিকারী শুধুমাত্র জীবন্ত শিকারের সন্ধান করে, তাই 'মৃত' সাজতে পারলে তাদের হাত থেকে রক্ষা পাওয়া যেতেই পারে। কিন্তু স্ত্রী মাকড়সাগুলিকে দেখা যায় স্রেফ যৌনতার জন্য মৃতবৎ পড়ে থাকতে। উদ্দেশ্য অবশ্য শুধুই মিলন নয়। ক্ষুণ্ণিবৃত্তিও।

  • এক্ষেত্রে একটা প্রশ্ন আসতেই পারে। যৌন মিলনের পরে সতর্ক না থাকলে মরতে হতে পারে, এটা মাথায় রেখেও কেন পুরুষ মাকড়সারা স্ত্রী মাকড়সাদের পাতা ফাঁদে পা দেয়? বিজ্ঞানীরা এক্ষেত্রে কোনও সদুত্তর দিতে পারেননি। হয়তো আগামিদিনে গবেষকরা জানতে পারবেন, এই বিচিত্র আচরণ ও অপ্রতিরোধ্য 'কামের ফাঁদে' পড়ার নেপথ্য রসায়ন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Spider
Advertisement
Tags :
Spider

নিয়মিত খবরে থাকতে ফলো করুন